নিজস্ব প্রতিবেদক। ২৮ অক্টোবার ২০২৬ ০৬:০২ এ.এম
ভুয়া
প্রবাসীদের অধিকার আদায়ে নিয়োজিত অরাজনৈতিক ও মানবিক সংগঠন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ এবং এর কর্ণধার রিমন হোসেনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৌদি প্রবাসী সেলিম রানা (স্বঘোষিত চেয়ারম্যান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম) এবং দৈনিক বাংলার সংবাদ নামক একটি অনলাইন পোর্টালের সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গত ২৩ অক্টোবর ‘দৈনিক বাংলার সংবাদ’ নামক পোর্টালে তথ্য-প্রমাণবিহীন একটি মানহানিকর সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে রিমন হোসেনের বিরুদ্ধে ২ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাতের ভুয়া অভিযোগ আনা হয়, যার কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এ বিষয়ে সংগঠনের কর্ণধার রিমন হোসেন বলেন,
"আমি নিজে ২০২৫ সালে সৌদি আরবে এসে প্রতারণার শিকার হই। সেই অভিজ্ঞতা থেকে প্রতিজ্ঞা করি, আমার মতো যেন অন্য কোনো প্রবাসী প্রতারিত না হয়। সেই লক্ষ্য থেকেই ভুক্তভোগী প্রবাসীদের নিয়ে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ, গঠন করি। মানবিক কাজকে বেগবান করার লক্ষ্যে ২০২৬ সালে সেলিম রানার সাথে আমার পরিচয় হয়। তিনি নিজেকে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের চেয়ারম্যান’ পরিচয় দেন। মানবিক স্বার্থে আমরা একসাথে কাজ করতে সম্মত হই এবং আমার সংগঠনের নামেই কার্যক্রম পরিচালনা করি।
তিনি আরও বলেন, কিছুদিন পর সেলিম রানা সংগঠনের নিয়ম-নীতি উপেক্ষা করে নিজেকে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দাবি করতে শুরু করেন, একক সিদ্ধান্তে বিভ্রান্তিমূলক আইডি কার্ড বিতরণ করেন এবং এআই দিয়ে ভুয়া টকশো তৈরি ও সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করলে তিনি তার নিজস্ব নিয়মে আমাকে সংগঠন থেকে বহিষ্কারের নাটক সাজান এবং আমার বিরুদ্ধে মিথ্যা আর্থিক কেলেঙ্কারির অপপ্রচার শুরু করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
অভিযোগ রয়েছে, সেলিম রানার সরবরাহকৃত ভুয়া তথ্য ও পোস্টারের ভিত্তিতেই দৈনিক বাংলার সংবাদের সহ-সম্পাদক আবুল হাসেম কোনো প্রকার তথ্য যাচাই-বাছাই ছাড়াই সংবাদটি প্রকাশ করেন। এ বিষয়ে তথ্য যাচাই করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে আবুল হাসেম কোনো সদুত্তর না দিয়ে সেলিম রানার দেওয়া ভুয়া পোস্টারের ছবি পাঠান।
অপরদিকে, সেলিম রানার সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, দুটি সংগঠনই তার এবং এক সংগঠন থেকে রিমন হোসেনকে বহিষ্কার করা হয়েছে - যা সংগঠনের মূল নথিপত্রের সাথে সাংঘর্ষিক।
অনুসন্ধানে আরও জানা গেছে, ‘দৈনিক বাংলার সংবাদ’ নামে একই নামে একাধিক অনিবন্ধিত পোর্টাল রয়েছে এবং আবুল হাসেম নিজেকে এর একাংশের সম্পাদক দাবি করে কার্যক্রম পরিচালনা করছেন।
এমতাবস্থায়, একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা, প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন মানবিক সংগঠকের সম্মানহানি করার অপচেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে দাবি।
১. ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের জন্য সেলিম রানা ও আবুল হাসেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন / সাইবার নিরাপত্তা আইনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ।
২. অনিবন্ধিত পোর্টালের মাধ্যমে অপপ্রচার বন্ধে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির হস্তক্ষেপ।
৩. ভুক্তভোগী প্রবাসীদের নিয়ে কাজ করা মানবিক সংগঠনগুলোকে হয়রানি থেকে সুরক্ষা প্রদান।
সংগঠনটি জানিয়েছে, অনতিবিলম্বে অপপ্রচার বন্ধ না হলে তারা আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হবে।
নেত্রকোনায় প্রেমের করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চ, সমাধিতে লেখা প্রেমের গল্প
সন্ধান চাই
গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ গাজীপুর প্রতিনিধি ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল যখন নিজেই অপরাধী ও দুর্নীতিবাজদের পকেটে ঢুকে পড়ে, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায় থাকে? গাজীপুর জেলা পিবিআইয়ের এসআই (নিঃ) মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে এক নারী বাদীকে মামলার তদন্তের ভয় দেখিয়ে ঘুষ দাবি এবং আসামিপক্ষের নিকট থেকে উৎকোচ নিয়ে মনগড়া ও মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার এবং পুলিশি পোশাককে পুঁজি করে কীভাবে তদন্তের নামে প্রহসন চালানো হচ্ছে, এই ঘটনা তার এক নগ্ন উদাহরণ। গত সোমবার (২৬ অক্টোবর) এঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই, গাজীপুরকে তদন্তের নির্দেশ দেয় এবং তদন্তের দায়িত্ব পান এসআই মোহা. আলতাফ হোসেন। কিন্তু তদন্তভার পাওয়ার পরই খাসলত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা। বাদীর অনুকূলে প্রতিবেদন দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবি করেন এসআই আলতাফ। বাদী একজন অসহায় নারী হওয়ায় এবং টাকা দেওয়া অসম্ভব জানালে এসআইয়ের অনৈতিক চাহিদার বলি হতে হয় তাকে। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় তিনি তদন্তের অত্যন্ত সংবেদনশীল ধাপ-ভিকটিমের আইনি ও সময়োপযোগী ডাক্তারি (মেডিকেল) পরীক্ষা সম্পন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম অবহেলা ও কালক্ষেপণ করেন। আসামির সাথে গোপন সখ্য ও ভুয়া প্রতিবেদন দাখিল আইন অনুযায়ী দ্রুততম সময়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক হলেও এসআই আলতাফ শারীরিক ও জৈবিক আলামত বিনষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি করেন, যা সরাসরি সাক্ষ্য প্রমাণ ধ্বংসের শামিল এবং গুরুতর পেশাগত অপরাধ। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের নিকট থেকে ঘুষ নিয়ে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একপেশে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। প্রতিবেদনে মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তববহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে, যা আসামিকে বাঁচানোর এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। নিয়ম অনুযায়ী ঘটনাস্থলের সত্যতা প্রমাণে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বাধ্যতামূলক হলেও, এসআই আলতাফ পূর্বপরিকল্পিতভাবে সাক্ষীদের আইনি জবানবন্দি রেকর্ড করেননি এবং অনেক সাক্ষীকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। নিরপেক্ষভাবে ঘটনাস্থল পরিদর্শন না করে এবং আলামত জব্দ না করে সম্পূর্ণ কাল্পনিক ও ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর আদালত প্রাঙ্গণে আসামি নিজেই ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে অপরাধ স্বীকার করে আপোষনামা করার চেষ্টা চালান। অথচ সেই সত্যকে ধামাচাপা দিয়ে অর্থের জোরে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার মিশনে নেমেছেন ওই তদন্ত কর্মকর্তা। এই পরিস্থিতিতে অসহায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয় এর বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন। এ বিষয়ে এসআই আলতাফ হোসেনের ব্যাক্তি গত মোবাইলে ফোনে 01611513752 এই নাম্বারে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিনিধির ফোন রিসিভ করেন নাই। পুলিশের পোশাক পরে যারা অপরাধীদের রক্ষা এবং অসহায় মানুষের সাথে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে এই ধরনের কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আইনের শাসন মারাত্মকভাবে হোঁচট খাবে-এমনটাই মনে করছেন সচেতন মহল।
ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সৌদি প্রবাসী সেলিম রানা ও ‘দৈনিক বাংলার সংবাদ’ এর সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।
নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা
কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড়
টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের -
বাউফল নিউজ প্যাকেজ
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের
সিরাজগঞ্জে মানবাধিকার সুরক্ষা কমিটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করা হয়
নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু
এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ
ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠিত!!
গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশ: সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা-তীব্র নিন্দা!
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি
ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত
বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী
মোঃ সিমান্ত তালুকদার বাউফল নিউজ প্রকাশক