রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ছবি

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: ১২ অক্টোবার ২০২৬ ০৩:১৮ পি.এম

পূজা আরও বলেন, “অতীত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালিপূজার মেলা ইনশাআল্লাহ আগামী ১ জানুয়ারি উদ্বোধন করা হবে।” নিরাপত্তা প্রসঙ্গে প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বী ও পূজারিদের উদ্দেশ্যে বলেন, “প্রশাসনের পাশাপাশি আপনারাও নিজেদের নিরাপত্তায় সজাগ থাকবেন। আমাদের দলের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল সেল খোলা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এই সেলে অবহিত করা মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের মাটিতে মাদক, ইভটিজিং, উশৃঙ্খলতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে মণ্ডপগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা পূজায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার শক্ত অঙ্গীকার ব্যক্ত করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, গোপালগঞ্জ ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি), গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দ্বারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি মনিন্দ্র নাথ বাড়ৈসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের সকল সংস্থার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

 

গোপালগঞ্জের শারদীয় দুর্গাপূজা ও আসন্ন উৎসবসমূহ ঘিরে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ শিল্প কলা অডিটোরিয়ামে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় পূজার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সেবা এবং স্থানীয় ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর বলেন, “বিএনপি তার নির্বাচনী ওয়াদা পূরণ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রতিমা বিসর্জনের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”

তিনি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালিপূজার মেলার কথা উল্লেখ করে আরও বলেন, “অতীত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কালিপূজার মেলা ইনশাআল্লাহ আগামী ১ জানুয়ারি উদ্বোধন করা হবে।”

নিরাপত্তা প্রসঙ্গে প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বী ও পূজারিদের উদ্দেশ্যে বলেন, “প্রশাসনের পাশাপাশি আপনারাও নিজেদের নিরাপত্তায় সজাগ থাকবেন। আমাদের দলের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি একটি বিশেষ মনিটরিং ও কন্ট্রোল সেল খোলা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এই সেলে অবহিত করা মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গোপালগঞ্জের মাটিতে মাদক, ইভটিজিং, উশৃঙ্খলতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত করা হবে না। একই সাথে প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে মণ্ডপগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা পূজায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করার শক্ত অঙ্গীকার ব্যক্ত করেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারদ্বয়, গোপালগঞ্জ ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি), গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দ্বারা, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালগঞ্জ শাখার সভাপতি মনিন্দ্র নাথ বাড়ৈসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসনের সকল সংস্থার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

নেত্রকোনায় প্রেমের করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চ, সমাধিতে লেখা প্রেমের গল্প

news image

সন্ধান চাই

news image

‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ ‎ ‎গাজীপুর প্রতিনিধি ‎ ‎ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল যখন নিজেই অপরাধী ও দুর্নীতিবাজদের পকেটে ঢুকে পড়ে, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায় থাকে? গাজীপুর জেলা পিবিআইয়ের এসআই (নিঃ) মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে এক নারী বাদীকে মামলার তদন্তের ভয় দেখিয়ে ঘুষ দাবি এবং আসামিপক্ষের নিকট থেকে উৎকোচ নিয়ে মনগড়া ও মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার এবং পুলিশি পোশাককে পুঁজি করে কীভাবে তদন্তের নামে প্রহসন চালানো হচ্ছে, এই ঘটনা তার এক নগ্ন উদাহরণ। গত সোমবার (২৬ অক্টোবর) এঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। ‎ ‎ ‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই, গাজীপুরকে তদন্তের নির্দেশ দেয় এবং তদন্তের দায়িত্ব পান এসআই মোহা. আলতাফ হোসেন। কিন্তু তদন্তভার পাওয়ার পরই খাসলত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা। বাদীর অনুকূলে প্রতিবেদন দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবি করেন এসআই আলতাফ। বাদী একজন অসহায় নারী হওয়ায় এবং টাকা দেওয়া অসম্ভব জানালে এসআইয়ের অনৈতিক চাহিদার বলি হতে হয় তাকে। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় তিনি তদন্তের অত্যন্ত সংবেদনশীল ধাপ-ভিকটিমের আইনি ও সময়োপযোগী ডাক্তারি (মেডিকেল) পরীক্ষা সম্পন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম অবহেলা ও কালক্ষেপণ করেন। ‎আসামির সাথে গোপন সখ্য ও ভুয়া প্রতিবেদন দাখিল ‎আইন অনুযায়ী দ্রুততম সময়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক হলেও এসআই আলতাফ শারীরিক ও জৈবিক আলামত বিনষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি করেন, যা সরাসরি সাক্ষ্য প্রমাণ ধ্বংসের শামিল এবং গুরুতর পেশাগত অপরাধ। ‎ ‎স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের নিকট থেকে ঘুষ নিয়ে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একপেশে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। প্রতিবেদনে মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তববহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে, যা আসামিকে বাঁচানোর এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। নিয়ম অনুযায়ী ঘটনাস্থলের সত্যতা প্রমাণে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বাধ্যতামূলক হলেও, এসআই আলতাফ পূর্বপরিকল্পিতভাবে সাক্ষীদের আইনি জবানবন্দি রেকর্ড করেননি এবং অনেক সাক্ষীকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। নিরপেক্ষভাবে ঘটনাস্থল পরিদর্শন না করে এবং আলামত জব্দ না করে সম্পূর্ণ কাল্পনিক ও ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ‎ গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর আদালত প্রাঙ্গণে আসামি নিজেই ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে অপরাধ স্বীকার করে আপোষনামা করার চেষ্টা চালান। অথচ সেই সত্যকে ধামাচাপা দিয়ে অর্থের জোরে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার মিশনে নেমেছেন ওই তদন্ত কর্মকর্তা। ‎এই পরিস্থিতিতে অসহায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয় এর বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন। এ বিষয়ে এসআই আলতাফ হোসেনের ব্যাক্তি গত মোবাইলে ফোনে 01611513752 এই নাম্বারে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিনিধির ফোন রিসিভ করেন নাই। ‎ ‎পুলিশের পোশাক পরে যারা অপরাধীদের রক্ষা এবং অসহায় মানুষের সাথে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে এই ধরনের কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আইনের শাসন মারাত্মকভাবে হোঁচট খাবে-এমনটাই মনে করছেন সচেতন মহল। ‎

news image

ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সৌদি প্রবাসী সেলিম রানা ও ‘দৈনিক বাংলার সংবাদ’ এর সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।

news image

নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

news image

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত 

news image

মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

news image

পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা

news image

কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড়

news image

টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের -

news image

বাউফল নিউজ প্যাকেজ

news image

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

news image

টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের

news image

সিরাজগঞ্জে মানবাধিকার সুরক্ষা কমিটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করা হয়

news image

নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

news image

এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ  

news image

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠিত!!

news image

গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশ: সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা-তীব্র নিন্দা!

news image

নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি

news image

নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি

news image

ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত

news image

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী

news image

মোঃ সিমান্ত তালুকদার বাউফল নিউজ প্রকাশক