সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ১৫ নভেম্বার ২০২৬ ০৫:১০ পি.এম
নেত্রকোনায়
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জে প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার কথা ছিল। সে জন্য ১৯৪৪ সালে তাঁরা এসেছিলেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের একটি চার্চে, যে চার্চটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন। কিন্তু বিয়ের গন্তব্যে পৌঁছানোর আগেই হাওরের পানিতে থেমে যায় তাঁদের জীবনযাত্রা। নৌকাডুবিতে প্রাণ হারান মূর, এডনা ও এডনার ভাই অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটার। ঘটনাটি ১৯৪৪ সালের ২৯ জুলাইয়ের। প্রায় ৮২ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে হাওরের জনপদ, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় থাকা দুটি সমাধি আজও বহন করছে ভালোবাসা, বন্ধুত্ব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস। মোহনগঞ্জের আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে কুলপতাক গ্রামে পৌঁছাতে হয়। গ্রামের সামনে বিস্তীর্ণ ধানখেত। কুলপতাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বসবাস করেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। তাঁদেরই প্রতিষ্ঠিত কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় রয়েছে ওই তিন বিদেশির সমাধি।
সরেজমিনে গিয়ে চার্চের পুরোহিত, সংরক্ষিত কিছু কাগজ ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা ধর্মীয় রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ জন্য বেছে নেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের ব্যাপ্টিস্ট চার্চ। তাঁদের সঙ্গে ছিলেন এডনার ভাই পটার। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর হয়ে এ অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন। ১৯৪৪ সালের ২৮ জুলাই তাঁরা ময়মনসিংহ থেকে গোবিন্দশ্রীর উদ্দেশে রওনা হন। প্রথমে ট্রেনে মোহনগঞ্জে আসেন। এরপর নৌকায় শুরু হয় হাওর পাড়ি দেওয়ার যাত্রা। শাপমারা খাল দিয়ে ডিঙাপোতা হাওর পেরিয়ে আদর্শনগর বাজারের খাল হয়ে ধলাই নদীতে ওঠেন তাঁরা। এরপর বাওয়াইচের হাওর পেরিয়ে গোবিন্দশ্রীর কাছাকাছি পৌঁছানোর সময় বৈরী আবহাওয়ার মুখে পড়ে নৌকাটি। প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে যায়। পানিতে তলিয়ে যান মূর, এডনা ও পটার। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তাঁরা সাঁতার জানতেন না। খবর পেয়ে গোবিন্দশ্রী গ্রামের লোকজন নৌকা নিয়ে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু শেষ পর্যন্ত তিনজনকেই বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের পাশে সমাহিত করা হয়।
সরেজমিনে গিয়ে আরও জানা যায়, দীর্ঘদিন গোবিন্দশ্রীতে সমাহিত ছিলেন অস্ট্রেলিয়ার তিন নাগরিক। গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের সদস্যরা প্রায় চার কিলোমিটার দূরে মোহনগঞ্জের কুলপতাক গ্রামে চলে যান। সেখানে নতুন করে চার্চ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৫৮ সালে তিনজনের সমাধি স্থানান্তর করে কুলপতাক চার্চের আঙিনায় নিয়ে আসা হয়। এ তথ্য জানালেন কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক যিহিস্কেল দাস। চার্চের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে চার্চের উত্তর পাশে পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়ার তিন নাগরিকের সমাধি। একটি সমাধিতে সিরিল জেমস মূর ও এডনাকে একসঙ্গে সমাহিত করা হয়েছে। সমাধিফলকে লেখা আছে ‘প্রভু যীশু সেবক ও সেবিকা’, সিরিল জেমস মূর জন্ম ২৪ মার্চ ১৯১৩, তাঁর পত্নী এডনা জন্ম ১৪ এপ্রিল ১৯১৪। তাঁদের পাশেই আলাদা সমাধিতে রয়েছেন রোন্যাল্ড চেস্টারটন পটার। সেখানে তাঁর জন্ম লেখা আছে ১৪ এপ্রিল ১৯১৪। তিনজনের মৃত্যুর তারিখ লেখা আছে ২৯ জুলাই ১৯৪৪। চার্চের পুরোহিত বিধুভূষণ মজুমদারের ভাষ্যমতে, সমাধিফলকে এডনাকে মূরের পত্নী বলা হলেও মূলত তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁরা এ অঞ্চলে যিশুর বাণী প্রচার করতে এসেছিলেন। পাশাপাশি স্থানীয় খ্রিষ্টধর্মে দীক্ষিত মানুষদের চার্চে বিয়ের নিয়মকানুন দেখানোরও পরিকল্পনা ছিল। আর এডনা ও পটারের জন্মতারিখ এক হওয়ায় তাঁরা ধারণা করছেন তাঁরা যমজ ছিলেন।
১৪/১১/২০২৬ ইং
নেত্রকোনায় প্রেমের করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চ, সমাধিতে লেখা প্রেমের গল্প
সন্ধান চাই
গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ গাজীপুর প্রতিনিধি ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল যখন নিজেই অপরাধী ও দুর্নীতিবাজদের পকেটে ঢুকে পড়ে, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায় থাকে? গাজীপুর জেলা পিবিআইয়ের এসআই (নিঃ) মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে এক নারী বাদীকে মামলার তদন্তের ভয় দেখিয়ে ঘুষ দাবি এবং আসামিপক্ষের নিকট থেকে উৎকোচ নিয়ে মনগড়া ও মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার এবং পুলিশি পোশাককে পুঁজি করে কীভাবে তদন্তের নামে প্রহসন চালানো হচ্ছে, এই ঘটনা তার এক নগ্ন উদাহরণ। গত সোমবার (২৬ অক্টোবর) এঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই, গাজীপুরকে তদন্তের নির্দেশ দেয় এবং তদন্তের দায়িত্ব পান এসআই মোহা. আলতাফ হোসেন। কিন্তু তদন্তভার পাওয়ার পরই খাসলত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা। বাদীর অনুকূলে প্রতিবেদন দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবি করেন এসআই আলতাফ। বাদী একজন অসহায় নারী হওয়ায় এবং টাকা দেওয়া অসম্ভব জানালে এসআইয়ের অনৈতিক চাহিদার বলি হতে হয় তাকে। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় তিনি তদন্তের অত্যন্ত সংবেদনশীল ধাপ-ভিকটিমের আইনি ও সময়োপযোগী ডাক্তারি (মেডিকেল) পরীক্ষা সম্পন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম অবহেলা ও কালক্ষেপণ করেন। আসামির সাথে গোপন সখ্য ও ভুয়া প্রতিবেদন দাখিল আইন অনুযায়ী দ্রুততম সময়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক হলেও এসআই আলতাফ শারীরিক ও জৈবিক আলামত বিনষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি করেন, যা সরাসরি সাক্ষ্য প্রমাণ ধ্বংসের শামিল এবং গুরুতর পেশাগত অপরাধ। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের নিকট থেকে ঘুষ নিয়ে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একপেশে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। প্রতিবেদনে মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তববহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে, যা আসামিকে বাঁচানোর এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। নিয়ম অনুযায়ী ঘটনাস্থলের সত্যতা প্রমাণে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বাধ্যতামূলক হলেও, এসআই আলতাফ পূর্বপরিকল্পিতভাবে সাক্ষীদের আইনি জবানবন্দি রেকর্ড করেননি এবং অনেক সাক্ষীকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। নিরপেক্ষভাবে ঘটনাস্থল পরিদর্শন না করে এবং আলামত জব্দ না করে সম্পূর্ণ কাল্পনিক ও ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরি করা হয়েছে। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর আদালত প্রাঙ্গণে আসামি নিজেই ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে অপরাধ স্বীকার করে আপোষনামা করার চেষ্টা চালান। অথচ সেই সত্যকে ধামাচাপা দিয়ে অর্থের জোরে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার মিশনে নেমেছেন ওই তদন্ত কর্মকর্তা। এই পরিস্থিতিতে অসহায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয় এর বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন। এ বিষয়ে এসআই আলতাফ হোসেনের ব্যাক্তি গত মোবাইলে ফোনে 01611513752 এই নাম্বারে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিনিধির ফোন রিসিভ করেন নাই। পুলিশের পোশাক পরে যারা অপরাধীদের রক্ষা এবং অসহায় মানুষের সাথে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে এই ধরনের কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আইনের শাসন মারাত্মকভাবে হোঁচট খাবে-এমনটাই মনে করছেন সচেতন মহল।
ভুয়া ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সৌদি প্রবাসী সেলিম রানা ও ‘দৈনিক বাংলার সংবাদ’ এর সহ-সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি।
নেত্রকোনায় কালের কণ্ঠের সাংবাদিককে প্রাণনাশের হুমকি
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা
কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড়
টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের -
বাউফল নিউজ প্যাকেজ
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের
সিরাজগঞ্জে মানবাধিকার সুরক্ষা কমিটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করা হয়
নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু
এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ
ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠিত!!
গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশ: সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা-তীব্র নিন্দা!
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি
ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত
বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী
মোঃ সিমান্ত তালুকদার বাউফল নিউজ প্রকাশক