আফরিন তালুকদার আশা সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩ পি.এম
সিরাজগঞ্জ শহরে বর্জ্য ব্যবস্থাপনায় ভোগান্তি।
সিরাজগঞ্জ শহরে বর্জ্য ব্যবস্থাপনায় ভোগান্তি।
আফরিন তালুকদার আশা
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ শহরে বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার কারণে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। যমুনা নদীর তীরবর্তী এই শহরের বিভিন্ন সড়কের পাশে, স্কুল-কলেজের সামনে এবং হাসপাতাল এলাকায় চোখে পড়ছে ময়লার স্তুপ। এতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ব্যবস্থাপনার অভাবে শহরটি ক্রমেই “ময়লার শহর” হিসেবে পরিচিত হয়ে উঠছে।
পৌরসভা কর্তৃপক্ষ শহরের কয়েকটি স্থানে ডিজিটাল ডাস্টবিন স্থাপন করলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোর অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। এসব ডাস্টবিনে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে পূর্ণ হওয়ার তথ্য স্বয়ংক্রিয়ভাবে জিপিএস ও জিএসএম প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ব্যস্ত সড়কের মাঝখানে নষ্ট ও ভাঙা ডাস্টবিন পড়ে থাকায় যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।
শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনার কারণে কুকুর-বিড়ালের আনাগোনা বেড়েছে। দুর্গন্ধের সঙ্গে গাড়ির হর্ন ও জনসমাগম মিলিয়ে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক স্থানে স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও হাসপাতালগামী মানুষকে আবর্জনার ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ডাস্টবিন রক্ষণাবেক্ষণে অবহেলা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলার প্রবণতার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাদের দাবি, শহরের বড় একটি অংশ এখনো যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার আওতার বাইরে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
সচেতন মহলের মতে, এই সমস্যা সমাধানে জনবহুল এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক ঢাকনাযুক্ত মজবুত ডাস্টবিন স্থাপন, বিদ্যমান ডাস্টবিনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ ব্যবস্থা জোরদার, নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে জরিমানাসহ আইন প্রয়োগ এবং পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে সংগ্রহের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার