স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ০১ মার্চ ২০২৬ ১০:৩৩ পি.এম
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি,মোঃহেলাল হাসান
নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবির অভিযোগে দায়ের করা মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপু (৩৯) গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থানকালে একই এলাকার মো. রাকিবুর রহমান রাজা (৩৫) তার কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তাকে চন্দ্রপুর তুলাধুনা হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে “মেরে হাড্ডি গুড়া গুড়া করে ফেলবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়,এমন অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তপু জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। মামলায় রাকিবুর রহমান রাজাসহ তিনজনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুলাধুনা বাজার ইজারা নেওয়া নিয়ে রাজা ও তপু উভয়েই দরপত্রে অংশ নেন। তপু বেশি মূল্যে সিডিউল জমা দিয়ে হাটটির ইজারা পান। এতে ক্ষুব্ধ হয়ে রাজা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে টাকা সংক্রান্ত হুমকিসূচক বক্তব্য শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাকিবুর রহমান রাজা বলেন, “গত বছর আমরা যৌথভাবে ব্যবসা করেছি। তার পাঁচ লাখ টাকা পাওনা ছিল, সেটিই চেয়েছি। কোনো ধরনের হুমকি বা চাঁদা দাবি করিনি। একটি মহল আমার মানহানি ও ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে।”
এদিকে নাটোর জেলা যুবদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাকিবুর রহমান রাজাকে তার পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের সভাপতি এ. হাই. তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষর করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুজ্জামান সরকার জানান, মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবুর রহমান( রাজাকে) গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার