( নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে ০৩ মার্চ ২০২৬ ১১:১১ পি.এম
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
...................... ( নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, নীলফামারী জেলা কার্যালয়।
নীলফামারী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ওমর ফারুক এর সঞ্চালনায়
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. উমর ফারুক। স্বাগত বক্তব্য দেন সভাপতি মোছাদ্দিকুল আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হাফেজ মাওলানা রফিক উদ্দিন আহমেদ, খতিব, কেন্দ্রীয় মসজিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। তিনি তার বক্তব্যে বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিধান, যা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে সমাজে দারিদ্র্য হ্রাস, সম্পদের সুষম বণ্টন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি যাকাত ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচির পাশাপাশি যাকাতের মতো ধর্মীয় সামাজিক উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে যাকাত বিতরণ নিশ্চিত করা গেলে অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে যাকাত আদায় ও বণ্টনে সকলকে এগিয়ে আসতে হবে। এতে সমাজে সাম্য ও সম্প্রীতি জোরদার হবে।অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা,বিশিষ্ট ব্যবসায়ী, আলেম-ওলামা, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার