ক্রাইম রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসেন ৩১ মে ২০২৬ ১২:৩৪ পি.এম
ছবি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মিয়াবাড়ী মুসুদ্দি পূর্বপাড়ায় মানবিক সেবা, সমাজকল্যাণ ও শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আব্দুল মতিন হিরো মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, এমপি। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা ও মানবিক সেবার সমন্বয়ে গড়ে ওঠা এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ.আর.এম. আলিফ (সুমন)। তিনি বলেন, সমাজের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কল্যাণে নিবেদিত এ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন হিরো মিয়া তার বক্তব্যে বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং নতুন প্রজন্মের মাঝে জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করাই এই ফাউন্ডেশন ও লাইব্রেরি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ধনবাড়ী থানা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ, শিক্ষা বিস্তার এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও ব্যাপক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশন ও লাইব্রেরির সার্বিক সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার