রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের 

গোপালগঞ্জ

মঙ্গলবার (২৭ জুন) গোপালগঞ্জের পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকা।

 

গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ফারিয়া তানজিল।

 

ঘোষণায় উপস্থিত ছিলেন, এ এইচ এম রকিবুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা, মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী, মোঃ জুলফিকার আলী মোল্লা, সমাজ উন্নয়ন কর্মকর্তা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারিরা।

 

নতুন অর্থবছরের এই বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি স্থাপন এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে ব্যয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

 

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে পৌরসভার আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য আরও আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

পৌরসভার দায়িত্বশীল সূত্র জানায়, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। নাগরিকবান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এবারের বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গোপালগঞ্জ পৌরসভা প্রতি অর্থবছর নাগরিকদের চাহিদা ও উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করে থাকে। ২০২৬-২০২৭ অর্থবছরের ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার এ বাজেটও সেই ধারাবাহিক অংশ।


এই সম্পর্কিত আরও খবর

‎গাজীপুর পিবিআইয়ের এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির দপ্তর ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয়ে অভিযোগ ‎ ‎গাজীপুর প্রতিনিধি ‎ ‎ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল যখন নিজেই অপরাধী ও দুর্নীতিবাজদের পকেটে ঢুকে পড়ে, তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায় থাকে? গাজীপুর জেলা পিবিআইয়ের এসআই (নিঃ) মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে এক নারী বাদীকে মামলার তদন্তের ভয় দেখিয়ে ঘুষ দাবি এবং আসামিপক্ষের নিকট থেকে উৎকোচ নিয়ে মনগড়া ও মিথ্যা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার এবং পুলিশি পোশাককে পুঁজি করে কীভাবে তদন্তের নামে প্রহসন চালানো হচ্ছে, এই ঘটনা তার এক নগ্ন উদাহরণ। গত সোমবার (২৬ অক্টোবর) এঘটনায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। ‎ ‎ ‎অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অপরাধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই, গাজীপুরকে তদন্তের নির্দেশ দেয় এবং তদন্তের দায়িত্ব পান এসআই মোহা. আলতাফ হোসেন। কিন্তু তদন্তভার পাওয়ার পরই খাসলত প্রকাশ করেন ওই পুলিশ কর্মকর্তা। বাদীর অনুকূলে প্রতিবেদন দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ দাবি করেন এসআই আলতাফ। বাদী একজন অসহায় নারী হওয়ায় এবং টাকা দেওয়া অসম্ভব জানালে এসআইয়ের অনৈতিক চাহিদার বলি হতে হয় তাকে। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় তিনি তদন্তের অত্যন্ত সংবেদনশীল ধাপ-ভিকটিমের আইনি ও সময়োপযোগী ডাক্তারি (মেডিকেল) পরীক্ষা সম্পন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরম অবহেলা ও কালক্ষেপণ করেন। ‎আসামির সাথে গোপন সখ্য ও ভুয়া প্রতিবেদন দাখিল ‎আইন অনুযায়ী দ্রুততম সময়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক হলেও এসআই আলতাফ শারীরিক ও জৈবিক আলামত বিনষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি করেন, যা সরাসরি সাক্ষ্য প্রমাণ ধ্বংসের শামিল এবং গুরুতর পেশাগত অপরাধ। ‎ ‎স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের নিকট থেকে ঘুষ নিয়ে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও একপেশে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। প্রতিবেদনে মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তববহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে, যা আসামিকে বাঁচানোর এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র। নিয়ম অনুযায়ী ঘটনাস্থলের সত্যতা প্রমাণে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বাধ্যতামূলক হলেও, এসআই আলতাফ পূর্বপরিকল্পিতভাবে সাক্ষীদের আইনি জবানবন্দি রেকর্ড করেননি এবং অনেক সাক্ষীকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। নিরপেক্ষভাবে ঘটনাস্থল পরিদর্শন না করে এবং আলামত জব্দ না করে সম্পূর্ণ কাল্পনিক ও ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ‎ গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর আদালত প্রাঙ্গণে আসামি নিজেই ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামার মাধ্যমে অপরাধ স্বীকার করে আপোষনামা করার চেষ্টা চালান। অথচ সেই সত্যকে ধামাচাপা দিয়ে অর্থের জোরে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার মিশনে নেমেছেন ওই তদন্ত কর্মকর্তা। ‎এই পরিস্থিতিতে অসহায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান কার্যালয় এর বরাবর এসআই মোহা. আলতাফ হোসেনের বিরুদ্ধে নিরপেক্ষ বিভাগীয় তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন। এ বিষয়ে এসআই আলতাফ হোসেনের ব্যাক্তি গত মোবাইলে ফোনে 01611513752 এই নাম্বারে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিনিধির ফোন রিসিভ করেন নাই। ‎ ‎পুলিশের পোশাক পরে যারা অপরাধীদের রক্ষা এবং অসহায় মানুষের সাথে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে এই ধরনের কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আইনের শাসন মারাত্মকভাবে হোঁচট খাবে-এমনটাই মনে করছেন সচেতন মহল। ‎

আরও খবর

news image

বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম 

news image

দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ র‍্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

news image

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

news image

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক

news image

বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি।

news image

সুন্দরবনের বুকেই এলএনজি টার্মিনাল শিল্পদূষণ ও জলবায়ু সংকটে নতুন উদ্বেগ

news image

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

news image

হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায়৩০ লাখ টাকা

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  

news image

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

news image

গোপালগঞ্জকে মশকমুক্ত করতে পৌরসভার 'জিরো টলারেন্স': ছুটি বাতিল করে টানা ৩ মাসের স্পেশাল ড্রাইভ!

news image

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

news image

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১

news image

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

news image

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

news image

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

news image

জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত

news image

ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’

news image

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

news image

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

news image

গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন

news image

মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ

news image

৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক ​মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

news image

দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

news image

যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা

news image

অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:

news image

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী ‎

news image

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের