রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

আমতলী (বরগুনা) প্রতিনিধি: ১৫ নভেম্বার ২০২৬ ০৪:৪৬ পি.এম

আমতলী আমতলীতে

জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে ৩৬ জন তরুণ-তরুণীকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আমতলী লোকজ ট্রেনিং সেন্টার (এনএসএস)-এ ‘ইনক্লুসিভ ইন্টারেক্টিভ ক্যাপাসিটি বিল্ডিং ডিসকাশনস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তন্নী জুলিয়া ও আরিফুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হায়াতুজ্জামান মিরাজ মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আলামিন, সিনিয়র সদস্য শাকিল ও রাকিবুল হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।

 

কর্মশালায় লিঙ্গভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক অ্যাডভোকেসির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনলাইনে নিরাপদ থাকা, ভুল তথ্য ও গুজব শনাক্ত করা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় তরুণদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

আলোচনার পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণমূলক সেশনে তরুণ-তরুণীরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন। এসব সেশনে নারী-পুরুষের সমান অধিকার, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

 

আয়োজকরা জানান, তরুণদের শুধু সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করাই এ কর্মশালার উদ্দেশ্য নয়; বরং তাদের সমস্যা চিহ্নিত করা, দায়িত্বশীলভাবে নিজেদের মতামত প্রকাশ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের সক্ষমতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।

 

উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য’ উদ্যোগের আওতায় আয়োজিত এ কার্যক্রমটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশনের যৌথ অংশীদারত্বে পরিচালিত হচ্ছে। এ উদ্যোগের মূল লক্ষ্য তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেন্ডার সমতা, অধিকার সচেতনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

 

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কর্মশলার মাধ্যমে আমতলীর তরুণ প্রজন্ম আরও সচেতন, দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠবে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক নেতৃত্ব দেবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম 

news image

দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ র‍্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

news image

আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

news image

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক

news image

বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি।

news image

সুন্দরবনের বুকেই এলএনজি টার্মিনাল শিল্পদূষণ ও জলবায়ু সংকটে নতুন উদ্বেগ

news image

প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

news image

হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায়৩০ লাখ টাকা

news image

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  

news image

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

news image

গোপালগঞ্জকে মশকমুক্ত করতে পৌরসভার 'জিরো টলারেন্স': ছুটি বাতিল করে টানা ৩ মাসের স্পেশাল ড্রাইভ!

news image

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

news image

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১

news image

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

news image

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

news image

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

news image

জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত

news image

ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’

news image

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

news image

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

news image

গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন

news image

মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ

news image

৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক ​মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

news image

দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

news image

যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা

news image

অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:

news image

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী ‎

news image

গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের