মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ডিমলায় দারুস সালাম নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৬ এ.এম

ডিমলায় দারুস সালাম নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ ডিমলায় দারুস সালাম নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

ডিমলায় দারুস সালাম নূরানী একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

 

​আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার মধ্য শালাহাটির ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘দারুস সালাম নূরানী ও হাফেজিয়া একাডেমি’-তে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের মেধা যাচাই ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ ৩১শে জানুয়ারি ২০২৬, শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

​অতিথিবৃন্দ:

উপস্থিত, ​মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব সাকওয়াত হোসেনের সভাপতিত্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিমুল ইসলাম।

অভিজ্ঞ শিক্ষক, সালহাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। 

 

উপস্থিত সম্মানিত শিক্ষক জনাব, নজরুল ইসলাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এবং শালহাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পচারহাট দ্বিমুখী বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও অত্র মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আবুল কালাম বাশার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব সাজেদুল ইসলাম রাজ্জাক (স্বপন)। পুরো আয়োজনটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন দক্ষ, মেধাবী ও কমল মনের সহকারী শিক্ষক জনাব, মোঃ রাজন ইসলাম।

পাশাপাশি সহায়তা করেন আধুনিক শিক্ষায় শিক্ষিত - সহকারী শিক্ষিকা মোছা: আয়েশা সিদ্দিকা ও মোছা: মরিয়ম বেগম সহ উপস্থিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীগন। 

 

​শিক্ষার্থীদের দক্ষতা 

প্রদর্শন:

​সমাবেশের মূল আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা প্রদর্শন। দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে খুদে শিক্ষার্থীরা উপস্থিত অভিভাবকদের সামনে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও গজল পরিবেশন করে। বিশেষ করে ছোট ছোট শিশুদের নির্ভুলভাবে জানাজা নামাজ আদায়ের দৃশ্য এবং সুন্দর হাতের লেখা দেখে উপস্থিত অভিভাবকবৃন্দ মুগ্ধ হন। আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আদব ও শিষ্টাচার শিক্ষার মান দেখে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন।

​সাফল্য ও পুরস্কার বিতরণ:

​অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরে অত্র প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্তরা হলো— শালহাটি এলাকার মো: মিঠু ইসলাম ও মোসা: ময়না বেগমের দুই জমজ পুত্র মো: আল-মাসুদ ও মো: আল-মামুন এবং অপর কৃতী শিক্ষার্থী আব্দুল আলিম (সিয়াম)। কৃতী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদানের পাশাপাশি মাদ্রাসার সভাপতির পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা হিসেবে ‘তওয়ালা চাদর’ উপহার দেওয়া হয়।

​অভিভাবকদের সন্তুষ্টি:

​অভিভাবকবৃন্দ তাদের বক্তব্যে জানান, অত্যন্ত সীমিত খরচে এই মাদ্রাসায় যে উন্নত মানের সেবা ও শিক্ষা প্রদান করা হচ্ছে তা বিরল।

 বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব অটো গাড়ির সুব্যবস্থা থাকায় তারা অনেক দুশ্চিন্তামুক্ত।

 

​সভাপতির সমাপনী বক্তব্য:

​সভাপতির বক্তব্যে জনাব সাকওয়াত হোসেন বলেন, "আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং প্রতিটি শিশুকে নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা চেষ্টা করছি আধুনিক সুযোগ-সুবিধা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এই প্রতিষ্ঠানকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে। আপনাদের সহযোগিতা থাকলে আগামীতে আমরা আরও বড় সাফল্য অর্জন করব ইনশাআল্লাহ।"

​অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 

সাংবাদিকের চোখে প্রতিষ্ঠানের বিশেষত্ব

​সারাটা দিন সেখানে থেকে আমার কিছু বিশেষ পর্যবেক্ষণ লক্ষ্য করেছি যা পত্রিকার পাঠকদের জানানো প্রয়োজন:

​সমন্বিত শিক্ষা ব্যবস্থা: আরবির পাশাপাশি স্কুল লেভেলের বিষয়গুলোতে শিক্ষকদের সমান গুরুত্ব।

​নিরাপদ যাতায়াত: প্রত্যন্ত অঞ্চলে ছোট শিশুদের নিরাপত্তার কথা ভেবে নিজস্ব অটো গাড়ির সুব্যবস্থা করা একটি বড় মাইলফলক।

​দক্ষ শিক্ষক মন্ডলী: সহকারী শিক্ষক জনাব মোঃ রাজন ইসলামসহ অন্য শিক্ষক-শিক্ষিকাদের শ্রম ও ধৈর্য শিশুদের প্রতিটি আচরণে প্রকাশ পায়।

​স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা: বর্তমানে আকাশচুম্বী শিক্ষার ব্যয়ের বাজারে এই মাদ্রাসাটি অত্যন্ত সীমিত অর্থে মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে।

 প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ :০১৭৪৩৪৬৫৭১৪

আরও খবর

news image

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -

news image

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।

news image

কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

news image

নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি

news image

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

news image

লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)

news image

কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ

news image

মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।

news image

গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ 

news image

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?

news image

ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।

news image

কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। 

news image

বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -

news image

জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, 

news image

দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই

news image

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা

news image

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম

news image

তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা

news image

বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত -

news image

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

news image

রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।

news image

রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’

news image

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

news image

জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।