মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ১৯ আগষ্ট ২০২৬ ০৬:১৩ এ.এম
কি ভাবে এরা তৈরি করছে
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভি.পি. আয়নুল হককে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। রোববার (১৬ আগস্ট) বিকেলে রায়গঞ্জ পৌরসভার তালতলা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা। লিখিত বক্তব্যে তিনি বলেন, রায়গঞ্জ পৌরসভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়; বরং স্থানীয় জনগণের একটি হয়েছে।
জনস্বার্থসংশ্লিষ্ট দাবি। ওই কর্মসূচিতে জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে অংশ নেয়নি বলেও তিনি দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, মতবিনিময় সভায় ফয়সাল বিশ্বাসের বক্তব্য ও আচরণকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সংসদ সদস্য তাকে নিজের গাড়িতে তুলে নিলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। একপর্যায়ে এমপির গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। তাদের দাবি, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ফয়সাল বিশ্বাস ওই ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এমন অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে টিটিসি স্থাপনের বিষয়টি রাজনৈতিক বিরোধে না জড়িয়ে সরকারি নিয়মনীতি অনুসরণ করে জনগণের জন্য সুবিধাজনক স্থানে প্রতিষ্ঠানটি নির্মাণের আহবান জানানো হয়। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এস এম মুনছুর, উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের কয়েক শ' নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে সলঙ্গা থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগেও পৃথক সংবাদ সম্মেলন
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান
খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরপুর বন্ধুসভা গ্রুপ
মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন.
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গৌরনদীতে বিয়ের প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
খুলনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ
টেকনাফে সমাজকল্যাণমন্ত্রীর মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী চেয়ারম্যান ‘রামরাজত্বে বিতর্কিত,একচ্ছত্র আধিপত্য বিস্তার
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা
লামায় জমি নিয়ে সংঘর্ষে থানায় সাধারণ ডায়রি করেও সংঘর্ষ অব্যাহত নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী (পরিবার)