ঝালকাঠি প্রতিনিধি ১৬ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৩০ এ.এম
কাঠালিয়ায়
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কাঠালিয়া উপজেলার ০৬নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সম্প্রতি আওরাবুনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আকনের হাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে এসব ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
সংবাদসূত্রে জানা যায়, এই কর্মসূচির সৌজন্যদাতা মোঃ শামসুল হক সুমন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ সুলতান হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলম মীর, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ সিকদার এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ মহিউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চারা বিতরণের পাশাপাশি মোঃ শামসুল হক সুমন নিজে উপস্থিত থেকে রোপণকৃত গাছের সঠিক লালন-পালন, ঔষধি ব্যবহার বিধি এবং স্বাস্থ্য সংক্রান্ত নানাবিধ প্রয়োজনীয় পরামর্শমূলক আলোচনা করেন।
বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছের চারা পেয়ে আওরাবুনিয়া ইউনিয়নের প্রায় ৪ শত পরিবার অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রার্থীর এমন ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকার সাধারণ জনগণ মোঃ শামসুল হক সুমনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
জাতীয় ছাত্রশক্তি কাঠালিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজাপুরে মাছবাহী পিকআপ আটকে টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ'
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান
খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি প্লাস্টিক বর্জনের আহ্বান, খুলনায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
বন্ধুসভার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মিরপুর বন্ধুসভা গ্রুপ
মাদকমুক্ত আমড়াতলি গড়ার অঙ্গীকার, ভোটারদের দ্বারে শাহিন আহমেদ শরীফ
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত
দিনাজপুর বীরগঞ্জপ পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করলেন ইউএনও সুমা খাতুন.
কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ
ভোলার বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গৌরনদীতে বিয়ের প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিচার চেয়ে নারীর অনশন
নবীনগরে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের কাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান
কেন্দ্রীয় যুবনেতা তানভীর হাসান সোহেলকে ফুল দিয়ে বরণ করলেন রাকিব মৃধা
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা
খুলনায় জ্বালানি তেল বিতরণ নিয়ে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ
টেকনাফে সমাজকল্যাণমন্ত্রীর মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হোসেনের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন
নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী চেয়ারম্যান ‘রামরাজত্বে বিতর্কিত,একচ্ছত্র আধিপত্য বিস্তার
খুলনায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা
লামায় জমি নিয়ে সংঘর্ষে থানায় সাধারণ ডায়রি করেও সংঘর্ষ অব্যাহত নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী (পরিবার)