মিজানুর রহমান স্টাফ রিপোর্টার, দিনাজপুর দিনাজপুরের ঐতিহাসিক ২৩ জানু ২০২৬ ০৯:৫৫ পি.এম
দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াতআমির মিজানুর রহমান
দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াতআমির
মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। চাঁদাবাজি বন্ধ করবো, কাউকে চাঁদা নিতেও দেব না।”
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আয়োজিত এ জনসভায় তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই আন্দোলন না হলে আজ প্রকাশ্যে কথা বলার সুযোগ মিলত না। তাই এই ত্যাগের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। দেশের টাকা লুট করে বিদেশে ‘বেগমপাড়া’ গড়ে তোলার সংস্কৃতি বন্ধ করা হবে এবং অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, সারা দেশের খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ যোগান দেয় দিনাজপুর। এই অঞ্চলকে কেন্দ্র করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে এবং দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মানুষের জানমাল ও নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মায়ের জাতি। তাদের জন্য ঘর ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। টাকা দিয়ে যাতে বিচার কেনা না যায়, সেই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার