হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ ০১:৩৫ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামে যৌতুকের টাকা ও গায়ের রং নিয়ে কথা-কাটাকাটির জেরে রুবাইয়া খাতুন (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার শাশুড়ির বিরুদ্ধে। গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই নৃশংস নির্যাতনের ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব নলতা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী রুবাইয়া খাতুনের সাথে তার শাশুড়ি গুলজাহান বিবি (৬৫) (স্বামী- মৃত জামাত আলী সরদার)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়শই রুবাইয়াকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য এবং গায়ের রং 'কালো' বলে কটূক্তি ও মানসিক নির্যাতন করা হতো।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় টাকা-পয়সা ও গায়ের রং নিয়ে আবারও রুবাইয়াকে খোঁটা দিতে শুরু করেন শাশুড়ি গুলজাহান বিবি। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে শাশুড়ি ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ রুবাইয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় রুবাইয়ার জা (জা-এর নাম জানা যায়নি) তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও শাশুড়ির হিংস্রতার হাত থেকে উদ্ধার করতে পারেননি।
মারধরে রুবাইয়া মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল দেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশ আসার আগেই স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় রক্তাক্ত ও আহত রুবাইয়া খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল