মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। ২৬ অক্টোবার ২০২৬ ০৬:১৪ এ.এম
কালীগঞ্জে
গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের একটি দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ধৃত আসামির দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের ওজন ১০ গ্রাম এবং এর অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। এছাড়া তাঁর হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকাও উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সকল আলামত যথাযথ জব্দতালিকার মাধ্যমে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মোঃ ফায়জুর রহমান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। তাৎক্ষণিক অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা মূল হোতাকে হাতেনাতে ধরতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজের কাছে এই নিষিদ্ধ মাদক সরবরাহ করে আসছিল।" এই মাদক চক্রের সাথে সোহেল (৩৫) নামের আরও এক ব্যক্তি সরাসরি জড়িত। অভিযানের সময় সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ধৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে (কালীগঞ্জ থানার এফআইআর নং-২৫, জি আর নং-৩০৪)। পলাতক আসামি সোহেলকে গ্রেফতারের লক্ষ্যে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।" রবিবার ধৃত আসামি শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার