মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৫ পি.এম
ফুলজোড় নদী দূষণে পরিবেশ বিপর্যয়: মাছের গণমৃত্যু, দূষণ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে রায়গঞ্জে মানববন্ধন
ফুলজোড় নদী দূষণে পরিবেশ বিপর্যয়: মাছের গণমৃত্যু, দূষণ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে রায়গঞ্জে মানববন্ধন
মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোড় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ায় পরিবেশ ও জনজীবনে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। নদীতে প্রতিনিয়ত মৃত মাছ ভেসে উঠছে, পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ পরিস্থিতির প্রতিবাদে দূষণ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানগড়া বাজার পুরাতন চৌরাস্তা মোড়ে ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, স্থানীয় রাজনীতিক, জেলে সম্প্রদায়, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর-ছোনকা এলাকায় অবস্থিত এসআর কেমিক্যালসহ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান পাইপলাইনের মাধ্যমে বিষাক্ত শিল্পবর্জ্য ফুলজোড় নদীতে ফেলছে। ফলে গত কয়েক দিন ধরে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে ব্যাপক হারে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধানগড়া, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীর পানির রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়েছে। বিষাক্ত বর্জ্যের কারণে নদীতে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে এবং মৃত মাছ সংগ্রহ করতে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের ভিড় দেখা যাচ্ছে নদীর দুই তীরে।
দূষণের কারণে নদীর পানিতে গোসল করা তো দূরের কথা, গবাদিপশুকেও পানি পান করানো যাচ্ছে না। পানিতে নামলে চর্মরোগ, ঘা-পচড়া ও নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, একসময় ফুলজোড় নদী ছিল দেশীয় মাছের সমৃদ্ধ উৎস। কিন্তু শিল্পবর্জ্যের কারণে নদীর জীববৈচিত্র্য এখন বিলুপ্তির পথে। নদী রক্ষায় দ্রুত দূষণ বন্ধ এবং দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
ধানগড়া পরিবেশপ্রেমী সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সাইফুল্লা ইবনে সাঈদ সজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান মুরাদসহ শিক্ষক, সাংবাদিক ও এনজিওকর্মীরা।
স্থানীয় পরিবেশবাদী আব্দুর রাজ্জাক নাসিম অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি মাঝেমধ্যে একই ধরনের দূষণ ঘটালেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায় না; সামান্য জরিমানার মধ্যেই দায়িত্ব শেষ করা হয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, উজানের কয়েকটি শিল্পকারখানার বর্জ্যের কারণে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, নদী দূষণের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার