মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

নেত্রকোনায় নারী-শিশু নির্যাতন নিয়ে বাড়ছে উদ্বেগ, তিন বছরে ধর্ষণের ৪০৮ মামলার রেকর্ড

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ১৩ আগষ্ট ২০২৬ ০৮:২৫ পি.এম

নেত্রকোনায়

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় ধর্ষণের মামলা কমেছে। তবে শিশু ধর্ষণের একের পর এক ঘটনা সামনে আসায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় অভিযুক্তদের কেউ বাবা, কেউ শিক্ষক, আবার কেউ পরিচিত ব্যক্তি। এর মধ্যে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করেছে বলে পরিবারের দাবি। একই বয়সী আরেক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা। দুটি ঘটনায়ই অভিযুক্ত পরিচিত ব্যক্তি। অভিযোগগুলোর ধরন ও অভিযুক্তদের পরিচয় উদ্বেগের মাত্রা বহুগুণ বৃদ্ধি করছে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নেত্রকোনায় ধর্ষণের ঘটনায় ২৬৭টি মামলা হয়েছিল। পরের বছর সেই সংখ্যা কমে দাঁড়ায় ১১৩টিতে। চলতি বছরের জুন পর্যন্ত মামলা হয়েছে ২৮টি। অর্থাৎ তিন বছরে থানায় ধর্ষণের মামলা হয়েছে ৪০৮টি। কিন্তু মামলা কমার এই পরিসংখ্যানের বিপরীতে স্থানীয় সালিশে ঘটনা মীমাংসার চেষ্টা এবং সামাজিক চাপের অভিযোগও রয়েছে। এমন ঘটনার পর পুলিশের পরিসংখ্যানে ধর্ষণের মামলা কমে যাওয়ার বিষয়টি নতুন প্রশ্ন উত্তাপন করছে।

 

শিশুর নিরাপত্তা কোথায়, সম্প্রতি মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের দাবি, ধর্ষণের শিকার হয়ে শিশুটি সন্তান প্রসব করেছে। একই বয়সী আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহনগঞ্জে। ওই শিশুটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। দুটি ঘটনাই বর্তমানে আদালতে বিচারাধীন। পূর্বধলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বাবার বিরুদ্ধে। একই উপজেলায় বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগের আরেকটি ঘটনাও সামনে এসেছে। চলতি বছরের এসব ঘটনায় শুধু ধর্ষণের অভিযোগই সামনে আসেনি, প্রশ্ন উঠেছে শিশুদের নিরাপত্তার সবচেয়ে কাছের জায়গাগুলো নিয়েও। পরিবারের সদস্য, শিক্ষক কিংবা পরিচিত ব্যক্তির কাছেই যখন শিশুরা নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে, তখন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সুরক্ষার ব্যবস্থা কতটা কার্যকর-সে প্রশ্নও সামনে আসছে।

 

মামলার বাইরের চিত্র অজানা, মানবাধিকারকর্মী কোহিনূর বেগম বলেন, সামাজিক সম্মান, পারিবারিক চাপ ও নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক পরিবার নির্যাতনের ঘটনা প্রকাশ করতে চায় না। মামলা করার পরও ভুক্তভোগী পরিবারকে নানা ধরনের চাপ মোকাবিলা করতে হয়। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তিনি বলেন, থানায় হওয়া মামলার সংখ্যা দিয়ে ধর্ষণের প্রকৃত চিত্র পুরোপুরি বোঝা যায় না। কোনো ঘটনা স্থানীয়ভাবে সালিশে মীমাংসার চেষ্টা হলে কিংবা পরিবার মামলা না করলে সেটি পুলিশের হিসাবেও আসে না। সম্প্রতি জেলায় শিশু ধর্ষণের একটি ঘটনা পাঁচ লাখ টাকা জরিমানা করে গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা করে গ্রামের মাতব্বরেরা। সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। ভিডিওটি পুলিশের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে পুলিশের সহযোগিতায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এমন ঘটনার পর পুলিশের পরিসংখ্যানে ধর্ষণের মামলা কমে যাওয়ার বিষয়টি নতুন প্রশ্ন সামনে আনছে-সামাজিক চাপের কারণে কতটি ঘটনা পরিবার প্রকাশ করছে না, কতটি অভিযোগ মামলা পর্যন্ত পৌঁছাচ্ছে না, আর কতটি ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টায় চাপা পড়ে যাচ্ছে?

 

দ্রুত বিচার ও নিরাপত্তার তাগিদ, নেত্রকোনা বারের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন নাহীন বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবীর রুবেল বলেন, আগের তুলনায় বর্তমানে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো কম সময়ে নিষ্পত্তি হচ্ছে। গত দুই বছরে তিন হাজারের বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশ করার কোন সুযোগ নেই। নারী ও শিশু নির্যাতনের কোনো ঘটনা ঘটলে স্থানীয় সালিশে না গিয়ে দ্রুত থানায় জানাতে হবে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

১৩-০৮-২৬ ইং

আরও খবর

news image

নেত্রকোনায় ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

news image

২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. 

news image

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

news image

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে  দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার 

news image

আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার

news image

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‎

news image

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।

news image

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক 

news image

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

news image

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা

news image

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ

news image

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

news image

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে   ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

news image

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

news image

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

news image

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।

news image

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন

news image

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

news image

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

news image

আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি

news image

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ 

news image

গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

news image

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু

news image

জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ

news image

রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক

news image

রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।

news image

গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার