নীলফামারী প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৬ ১১:১৬ পি.এম
নীলফামারীতে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া ‘ভুয়া ডিবি’ চক্রের মূলহোতা গ্রেফতার
নীলফামারীতে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া ‘ভুয়া ডিবি’ চক্রের মূলহোতা গ্রেফতার
,নীলফামারী প্রতিনিধি | ২৪ এপ্রিল, ২০২৬
নীলফামারীতে ডলার প্রতারণা ও ডিবি পরিচয়ে অপহরণ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সক্রিয় সদস্য মোঃ আব্দুল মান্নানকে (৪০) আইনের আওতায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল মোন মোঃ মিলন মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নীলফামারী জেলা গোয়েন্দা শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, একটি প্রতারক চক্র তাকে কম মূল্যে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোট ১০,৭০,০০০ (দশ লক্ষ সত্তর হাজার) টাকা হাতিয়ে নিয়েছে।
অভিযোগ পাওয়ার পর নীলফামারী পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় তদন্তে নামে ডিবি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল নীলফামারী সদর থানাধীন বড়ুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মান্নান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেন যে, তারা একটি সঙ্ঘবদ্ধ চক্র হিসেবে কাজ করে। তারা সাধারণ মানুষকে ডলার বিক্রির লোভ দেখিয়ে নির্জন স্থানে ডেকে আনে। পরবর্তীতে চক্রের সদস্যরা 'ভুয়া ডিবি' সেজে ভুক্তভোগীদের আটক করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অংকের টাকা চাঁদা হিসেবে আদায় করত। অভিযোগকারী মিলন মিয়ার ক্ষেত্রেও একই কায়দায় তারা ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
এই ঘটনায় নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৪)। আসামীর বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় (প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি ও ভুয়া পরিচয় দান) মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ সাধারণ মানুষকে এই ধরণের ডলার প্রতারণা বা অজ্ঞাত পরিচয়ে আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
জুলাই সনদ’ বাস্তবায়নে উত্তাল নীলফামারী: ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।
জেলেদের ভাগ্য পরিবর্তনে ৭ দফা দাবি, সোচ্চার সালা উদ্দিন মাঝি
বড়বাড়ীতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খাল খনন শুরু
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন সাজাই মং মারমা সিনিয়র সহ-সভাপতি, কাউখালী উপজেলা বিএনপি, সদস্য, রাঙ্গামাটি জেলা বিএনপি
রায়গঞ্জে মে দিবস পালন।
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি
চাঁদপুরে ভুক্তভোগী প্রবাসী পরিবারের অভিযোগ রিক্রুটিং এজেন্সি সহ দালাল চক্রের বিরুদ্ধে
নীলফামারীতে নজিরবিহীন ঐক্যে মহান মে দিবস পালিত প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোরযৌথ উদ্যোগ
গোমস্তাপুরে মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
খোলা বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার
চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত
শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিলে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব
শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ
টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য নিজস্ব প্রতিবেদক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি ঘর বিক্রির অভিযোগ উঠেছে। লিজের শর্ত ভঙ্গ করে খাস জমিতে নির্মিত ঘরটি অন্য এক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী এলাকায় নজির আহমদের মেয়ে হাছিনা আক্তার সরকারি একটি ঘর বরাদ্দ পান। তবে অভিযোগ রয়েছে, তিনি সরকারি নীতিমালা উপেক্ষা করে ঘরটি জনৈক ইউনূচ দম্পতির কাছে বিক্রি করে দেন। বর্তমানে ওই ঘরে ইউনূচ দম্পতি সপরিবারে বসবাস করছেন। সরকারি বিধিমালা অনুযায়ী, এ ধরনের ঘর ও সংশ্লিষ্ট জমি নির্দিষ্ট সুবিধাভোগী পরিবারের নামে লিজ প্রদান করা হয়। লিজগ্রহীতা কোনোভাবেই ঘর বিক্রি, ভাড়া বা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারেন না। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে বরাদ্দ বাতিল করে ঘরটি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারগুলো ঘর না পেলেও অনিয়মের মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত ঘর বিক্রি করা হচ্ছে, যা সরকারের মানবিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
রায়গঞ্জে আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যু
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত
টেকনাফে র্যাবের অভিযানে ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী আটক
জুলাই বিপ্লবের শরিফুল: শরীরে কয়েকশ গুলি নিয়ে পঙ্গুত্বের সাথে লড়াই
চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনা—কী নেই!
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর, সম্পাদক ইমন
নীলফামারীতে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া ‘ভুয়া ডিবি’ চক্রের মূলহোতা গ্রেফতার
১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়
হজের যাত্রা শুরু।
কিশোরগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ