মো:শহিদুল ইসলাম নীলফামারী ০২ মে ২০২৬ ০১:২৮ এ.এম
নীলফামারীতে নজিরবিহীন ঐক্যে মহান মে দিবস পালিত প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোরযৌথ উদ্যোগ
নীলফামারীতে নজিরবিহীন ঐক্যে মহান মে দিবস পালিত প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোরযৌথ উদ্যোগ
মো:শহিদুল ইসলাম নীলফামারী
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা এবং নজিরবিহীন সংহতির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রমিক দল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে এবারের দিবসটি ভিন্ন এক মাত্রা পায়, যেখানে দল-মত নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষ এক কাতারে শামিল হন।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, শ্রমজীবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি নীলফামারীর প্রধান সড়ক চৌরঙ্গী হয় বড় বাজার দিয়ে ঘুরে নীলফামারীর শহীদ মিনারে সমাবেশ স্থলে উপস্তিত হয়।
আলোচনা সভাটি অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শ্রমিকদের ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।"
বক্তারা মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো প্রকার বৈষম্য নিরসনে মালিক ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এবারের মে দিবসের অন্যতম বৈশিষ্ট্য ছিল জেলা প্রশাসনের সাথে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলোর বিশেষ সমন্বয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রশাসন ও পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।
বিএনপি ও সহযোগী সংগঠন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং কৃষক দলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল।
জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান।
জেলা শ্রমিক উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী এবং উপজেলা সহকারী সেক্রেটারি আহমদ রায়হান।
দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মে দিবস পালনের পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষায় ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার শক্তিশালী অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বক্তারা উল্লেখ করেন, প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের এই যৌথ পদযাত্রা নীলফামারীর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন