এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ২৮ এপ্রিল ২০২৬ ০৯:৪৬ এ.এম
চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব
Toচট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সড়কপথে যাত্রী পরিবহনে। প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়িয়ে নতুন হার নির্ধারণের পর ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ২৩ এপ্রিল(বৃহস্পতিবার) থেকেই এ ভাড়া কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। এ হিসাবে কালুরঘাট ব্রিজ থেকে চট্টগ্রাম নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটার পথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। একইভাবে চকবাজার মসজিদ থেকে নিউমার্কেট পর্যন্ত সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ১০ টাকা। কালুরঘাট ব্রিজ থেকে শরাফত পেট্রলপাম্প পর্যন্ত যেকোনো গন্তব্যেও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম নিউমার্কেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৮ দশমিক ৬ কিলোমিটার পথে সম্পূর্ণ যাত্রায় ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা। তবে এই রুটে নিউমার্কেট থেকে বাদামতলী পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রাখা হয়েছে।
আন্তজেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক পরিবহন কোম্পানি যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য বড় বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০-এ নামিয়ে চালায়। সে ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি দিতে হবে। দূরপাল্লার পথে ফেরি ও সেতুর টোল থাকলে সেটিও ভাড়ার সঙ্গে যুক্ত হবে।
ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। এ রুটে টোল বাবদ অতিরিক্ত ৪৫০ টাকা যোগ হবে। কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর থেকে বিভিন্ন উপজেলা ও জেলার পথে চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রেও একই হারে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সোনাপুর পর্যন্ত ১৪৭ কিলোমিটার পথে ৫১ আসনের বাসের ভাড়া ৩২৮ টাকা এবং ৪০ আসনের বাসে ৪১৮ টাকা। চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত ১৫৪ কিলোমিটার দূরত্বে ৫১ আসনের বাসের ভাড়া ৩৪৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। তিনি বলেন, গ্যাসচালিত যানবাহনে বেশি ভাড়া নেওয়া বা কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন