বুধবার ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দফা-রফার গন্ধঃ বিতর্কিত আল-আমিন পার্ক সচল করতে দৌড়ঝাঁপে ব্যস্ত পিতা-পুত্র!

মমণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ ২০ মার্চ ২০২৬ ০৫:০৩ পি.এম

দফা-রফার গন্ধঃ বিতর্কিত আল-আমিন পার্ক সচল করতে দৌড়ঝাঁপে ব্যস্ত পিতা-পুত্র! দফা-রফার গন্ধঃ বিতর্কিত আল-আমিন পার্ক সচল করতে দৌড়ঝাঁপে ব্যস্ত পিতা-পুত্র!

দফা-রফার গন্ধঃ

বিতর্কিত আল-আমিন পার্ক সচল করতে দৌড়ঝাঁপে ব্যস্ত পিতা-পুত্র!

 

মমণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ এত দিন শান্তিতে ছিলাম, আকাম-কুকাম দেখতে হচ্ছিল না ছাদে গেলেই রহমানের ঐ পার্কেই দিকেই চোখ পড়ে! কী বলব বাবা সমাজটা অধঃপতনে গেছে, এদের আর কী দোষ! যেখানে আমরা এলাকাবাসী আল-আমিন পার্কের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে আমরা একতাবদ্ধ হয়ে পার্কটি বন্ধ করে দিলাম। সেখানে মাথাধরা কারো ইন্ধন না থাকলে আবার খুলতে সাহস পাই! হঠাৎ গতিরোধ করে,নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক স্কুল শিক্ষক চরম ক্ষোভ প্রকাশে এমনই সব অভিযোগ করে বসলেন চলতি এই প্রতিবেদকের কাছে।

 

উল্লেখিত, অভিযোগটি যশোরের মণিরামপুর পৌর শহরের ৫নং ওয়ার্ড (তাহেরপুর) রাজগঞ্জ রোড সংলগ্ন দীর্ঘদিন জনরোষে বন্ধ থাকা বিতর্কিত আল-আমিন পার্কের বিরুদ্ধে! আজকের অনুসন্ধানী এ টিমের দেওয়া তথ্য মোতাবেক, ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলার খেদাপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান, আ'লীগ নেতা আব্দুল আলীম জিন্নাহ ও তারই ভাই চিন্হিত মাদক কারবারি হবিবুর রহমান হবির শেল্টারে তারই বোন জামাই মোঃ আব্দুর রহমান মোড়ল দীর্ঘ কয়েক বছর যাবত পার্কের নামে পৌর শহরের তাহেরপুরে প্রকাশ্যে নিরাপত্তা দিয়ে নারী কেলেঙ্কারি, বড় মাদক সিন্ডিকেটের লেনদেন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। দুর্ভাগ্যজনক ভাবে আওয়ামী সরকারের পতনের সাথে সাথে দলীয় নেতাকর্মীরা ক্ষমতা হারালে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী একত্রিত হয়ে ২০২৪ সালে ৫ই আগস্ট অসামাজিক কার্যকলাপের অভয়অরেণ্য আল-আমিন পার্ক বন্ধ করে দেয়। পরবর্তীতে গেল ঈদ উল আযহার সময়ে পার্কটি খোলার পায়তারা করলে জনরোষে বন্ধ রাখতে বাধ্য হয় আব্দুর রহমান। ঘটনার দিন সকলের সম্মতি ও সচেতন মহলের নির্দেশ মোতাবেক পার্কটি ভেঙে আব্দুর রহমানকে ঐ জমির শরীকদের অংশ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নিজেকে অধিক ক্ষমতাধর জাহির করে পুনরায় আসন্ন পবিত্র ঈদদ উল ফিতর উপলক্ষে বিগতদিনের কার্যক্রম নিয়ে আবারও বিতর্কিত আল-আমিন পার্কটি সচল করতে বিভিন্ন মহলে দৌড়-ঝাঁপে ব্যস্ত হয়ে পড়েছে আব্দুর রহমান ও তারই পুত্র আলামিন হোসেন। শরীকদের দাবি ঐ পার্কের বেষ্টনীতে তাদের জমির অংশ থাকলেও ক্ষমতা দেখিয়ে একক ভাবে ভোগ করা ঐ সম্পত্তিতে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে বলে জানান জমির অন্যান্য শরীকরা। তারা বলছেন, এত সাহস রহমানের ছিলো না তার ছেলে আল-আমিন থানা পুলিশ, রাজনৈতিক মহল ও স্থানীয় মাথাধরা ব্যক্তিদের ম্যানেজ করে পার্কটি সচলের পায়তারা করছে। তথ্য আছে, এ আল-আমিন হোসেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ ৪ই আগস্ট মণিরামপুর উপজেলা গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফুটেজ সংগ্রহ করায় সাংবাদিক মুস্তাকিম আল রাব্বি সাকিবের উপর ছাত্রলীগ নেতাদের নিয়ে সংঘবদ্ধ হামলা করে। এ ব্যাপারে মণিরামপুর থানায় একটি মামলাও রেকর্ড হয়েছিল।

 

বাস্তবচিত্র আছে, পার্কটির চারপাশে বহুতল ভবনসহ আবাসিক এলাকা, দুইটি শিক্ষা প্রতিষ্ঠান ও ১শ গজের মধ্য আকুন্জি মসজিদ ও হেফজ মাদ্রাসা রয়েছে। তবুও অজানা কোন ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের পার্ক বা বিনোদন কেন্দ্র অনুমোদনের নিয়মনীতি না মেনে পুনরায় চালু করতে মরিয়া হয়ে পড়েছে পিতা ও পুত্র। 

 

বিগতদিনের তথ্য আছে, বহুবার অসামাজিক কার্যকলাপের দায়ে আলামিন পার্কে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও বন্ধের নির্দেশনা দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ২০২৩ সালে ঐ পার্কে অনৈতিক কার্যকলাপের তথ্য সংগ্রহে গেলে স্থানীয় এক সাংবাদিক সন্ত্রাসী হামলার স্বীকার হয়। এ ব্যাপারে মণিরামপুর থানায় আব্দুর রহমান, আল-আমিন সহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

 

গোপন তথ্য বলছে, পার্কের মালিক আব্দুর রহমান পার্শবর্তী দিন-মজুর জয়নালের নাবালিকা মেয়েকে ফুসলিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে। অভিযোগ আছে, ফ্যাসিস্ট ক্ষমতাবলে মাদক কারবারি হবি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ বড় অংকের অর্থ লেনদেনে রহমানের এহেন নিকৃষ্ট অপরাধকে ধামাচাপা দিতে চাইলেও ধর্ষণের স্বীকার হওয়া মিথিলার (১২) (ছদ্দনাম) মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করে। সম্পৃক্তা পাওয়ায় ধর্ষণ মামলায় আব্দুর রহমানকে শ্রীঘরে পাঠায় মণিরামপুর থানা পুলিশ। মামলা তদন্তকারী প্রশাসনিক কর্মকতার প্রতিবেদন এবং ভিকটিমের ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামতে রহমানকে অভিযুক্ত করে কারাগারে পাঠায় আদালত। তবে মোটা অর্থ লেনদেনে ধর্ষণ মামলার আসামী রহমান জামিনে মুক্তি পেয়ে অর্থলোভী গরিব অসহায়ত্বের সুযোগ নিয়ে ঐ মামলা ধামাচাপা দিতে ভিকটিমের পিতা জয়নালকে বাধ্য করে আব্দুর রহমান।

উপরে উল্লেখিত সমস্ত ঘটনার তথ্য সম্বলিত সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হলে মণিরামপুরের আল-আমিন পার্কটি দেশব্যাপী সমালোচনায় সকলের নজরে আসে। পিতা-পুত্রের হটাৎ দৌড়-ঝাঁপে বিষয়টি নিয়ে আলোচনায় আসাতে সচেতন মহল ও বিভিন্ন শিক্ষানুরাগীদের মন্তব্য নেতীবাচক বলে বিবেচিত হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকা এ পার্কটি পুনরায় সচল না হওয়ার জন্য স্থানীয় হতে সর্বচ্চ আদালতের স্বরণাপন্ন হওয়া এমন কি প্রয়োজনে, সামাজিক অবক্ষয় রোধে সমষ্টিগত ভাবে মানববন্ধনের হুশিয়ারি দিয়েছে স্থানীয় ও মণিরামপুর উপজেলাবাসীর জনপ্রতিনিধিদের একটি বৃহৎ অংশ।

 

সামাজ-আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও পার্ক বা বিনোদন কেন্দ্র অনুমোদনের সরকারি নীতিমালার বাইরে সম্পূর্ণ নিয়মবহির্ভূত এ পতিতালয়ের আদলে চলা বিতর্কিত "আল-আমিন" চিত্তবিনোদন পার্ক পুনরায় চালুর বিষয়টি ইতিমধ্যে মণিরামপুর পৌর শহরে "টক অব দ্যা টাইম" হয়ে উঠেছে। তথ্য আছে, বৃহস্পতিবার ১৮ই মার্চ রাতে মণিরামপুর থানার ডিউটি রুমে একাধিক অপকর্মের হোতা ও আসামী অভিযুক্ত আব্দুর রহমান তার ছেলে আল-আমিন বানোয়াট ধারনায় পার্কে হামলার গল্প সাজিয়ে নাম উল্লেখ না করে অভিযোগ দিতে গেলে কর্তব্যরত অফিসার অহেতুক বলে দাবী করেন বলে জানা গেছে।

জানতে পেরে, চলতি এ অনুসন্ধানী প্রতিবেদনের বহু অসামাজিক কার্যকলাপের সেন্টার আল-আমিন পার্কের বিষয়ে তদারকিতে স্ব শরীরে পার্ক পরিদর্শন করেছেন,উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ সম্রাট হোসেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

news image

জুলাই সনদ’ বাস্তবায়নে উত্তাল নীলফামারী: ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ

news image

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।

news image

জেলেদের ভাগ্য পরিবর্তনে ৭ দফা দাবি, সোচ্চার সালা উদ্দিন মাঝি

news image

বড়বাড়ীতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খাল খনন শুরু

news image

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন সাজাই মং মারমা সিনিয়র সহ-সভাপতি, কাউখালী উপজেলা বিএনপি, সদস্য, রাঙ্গামাটি জেলা বিএনপি

news image

রায়গঞ্জে মে দিবস পালন।

news image

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

news image

চাঁদপুরে ভুক্তভোগী প্রবাসী পরিবারের অভিযোগ রিক্রুটিং এজেন্সি সহ দালাল চক্রের বিরুদ্ধে

news image

নীলফামারীতে নজিরবিহীন ঐক্যে মহান মে দিবস পালিত প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোরযৌথ উদ্যোগ

news image

গোমস্তাপুরে মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

খোলা বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার

news image

চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

news image

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিলে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

news image

চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব

news image

শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ

news image

টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য নিজস্ব প্রতিবেদক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি ঘর বিক্রির অভিযোগ উঠেছে। লিজের শর্ত ভঙ্গ করে খাস জমিতে নির্মিত ঘরটি অন্য এক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী এলাকায় নজির আহমদের মেয়ে হাছিনা আক্তার সরকারি একটি ঘর বরাদ্দ পান। তবে অভিযোগ রয়েছে, তিনি সরকারি নীতিমালা উপেক্ষা করে ঘরটি জনৈক ইউনূচ দম্পতির কাছে বিক্রি করে দেন। বর্তমানে ওই ঘরে ইউনূচ দম্পতি সপরিবারে বসবাস করছেন। সরকারি বিধিমালা অনুযায়ী, এ ধরনের ঘর ও সংশ্লিষ্ট জমি নির্দিষ্ট সুবিধাভোগী পরিবারের নামে লিজ প্রদান করা হয়। লিজগ্রহীতা কোনোভাবেই ঘর বিক্রি, ভাড়া বা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারেন না। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে বরাদ্দ বাতিল করে ঘরটি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারগুলো ঘর না পেলেও অনিয়মের মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত ঘর বিক্রি করা হচ্ছে, যা সরকারের মানবিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

news image

রায়গঞ্জে আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যু

news image

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

news image

বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত

news image

টেকনাফে র‌্যাবের অভিযানে ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী আটক

news image

জুলাই বিপ্লবের শরিফুল: শরীরে কয়েকশ গুলি নিয়ে পঙ্গুত্বের সাথে লড়াই

news image

চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনা—কী নেই!

news image

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর, সম্পাদক ইমন

news image

নীলফামারীতে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া ‘ভুয়া ডিবি’ চক্রের মূলহোতা গ্রেফতার

news image

১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়

news image

হজের যাত্রা শুরু।

news image

কিশোরগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ