মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা ২৫ অক্টোবার ২০২৬ ০৯:০৪ পি.এম
খুলনা
খুলনায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড
মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও গোপনে বিক্রির অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ঘোড়ার মাংস প্রস্তুতকালে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত পলাশ কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের এলাকায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত এবং অন্য পশুর মাংস হিসেবে সরবরাহের অভিযোগ ছিল একটি অসাধু চক্রের বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে চক্রটির কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ।
পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক পলাশকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানার আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা জানান, অপরাধ স্বীকার এবং আলামতের ভিত্তিতে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত পলাশকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড