মিনহাজুল হক বাপ্পী লালমনির জেলা প্রতিনিধিঃ ১৭ মার্চ ২০২৬ ১০:২৩ পি.এম
জামিনে মুক্তির পরই ফের আটক ইউপি চেয়ারম্যান বিপ্লব, নেপথ্যে কি সেই অডিও ফাঁস?
জামিনে মুক্তির পরই ফের আটক ইউপি চেয়ারম্যান বিপ্লব, নেপথ্যে কি সেই অডিও ফাঁস?
মিনহাজুল হক বাপ্পী লালমনির জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবকে জেলগেট থেকে পুনরায় আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় তাকে আবারও হেফাজতে নেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার একটি মামলায় সোমবার আদালত থেকে জামিন পান জাহাঙ্গীর আলম বিপ্লব। আজ মঙ্গলবার সকালে কারামুক্তির সব প্রক্রিয়া শেষ করে জেলগেট দিয়ে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।
বিপ্লবের স্বজনদের দাবি, এটি একটি সুপরিকল্পিত হয়রানি। তারা জানান, একটি মহল রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতে একের পর এক মামলা সাজাচ্ছে। জেলগেট থেকে আটক করার মাধ্যমে তাকে আইনি সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
জাহাঙ্গীর আলম বিপ্লব কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হওয়ায় তার আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় নেতা জানান, জনৈক সংসদ সদস্যের সাথে চালের ভাগাভাগি সংক্রান্ত অডিও ফাঁসের পর থেকেই বিপ্লবের ওপর এই ‘খড়্গ’ নেমে এসেছে। কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়ে মুক্তির দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একজন কর্মকর্তা জানান, "বিপ্লবকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই কিছু মামলা তদন্তাধীন ছিল। নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরে জানানো হবে।"
বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে চেয়ারম্যানের আটকের খবরে মদাতী ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও স্থানীয় জনমনে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে।
দফা-রফার গন্ধঃ বিতর্কিত আল-আমিন পার্ক সচল করতে দৌড়ঝাঁপে ব্যস্ত পিতা-পুত্র!
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পালিত
নীলফামারীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।
অবৈধ পাথর উত্তোলনকারীরা হামলা চালাল পুলিশ ও জামায়াত নেতা ও সাংবাদিকের ওপর
প্রবন্ধ: কঠোর পরিশ্রম,সুদীর্ঘ সংগ্রামের ফসল আজকের স্বাধীনতা
ঈদের হাসি ছড়িয়ে দিলেন লায়ন সৈয়দ হারুন-৭'শ অসহায় পরিবারের পাশে মানবতার অনন্য দৃষ্টান্ত : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ঈদ উপলক্ষে জলঢাকায় ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার হিসেবে আব্দুর রহিমকে দেখতে চান এলাকাবাসী
নীলফামারীতে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
রমজান হোক ভ্রাতৃত্ব ও ত্যাগের সেতুবন্ধন" পটুয়াখালী পৌরসভার সম্মানিত নাগরিকদের সম্মানে আজ এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে
শপথ নিয়েছে নির্বাচিত এমপিরা, একইসঙ্গে জোরালো হচ্ছে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি
বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীতে দূষণ
বাউফলে প্রধানমন্ত্রীর পক্ষে ৭০০ জনকে শাড়ি উপহার দিলেন ড. মাসুদ এমপি
জামিনে মুক্তির পরই ফের আটক ইউপি চেয়ারম্যান বিপ্লব, নেপথ্যে কি সেই অডিও ফাঁস?
সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে নোমান উদ্দিন কে দেখতে চান এলাকাবাসী
ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য মোট ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
জলঢাকা পৌরসভার ১নং ওয়ার্ডবাসীকে কাউন্সিল পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিনের পক্ষ ঈদুল ফিতরের শুভেচ্ছা
বালাগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীকে মেম্বার পদপ্রার্থী হাফিজুর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা
বান্দরবানের লামার বহুরূপী প্রতারক নারী লুবী কতিপয় সাংবাদিক হাসান এর বিরুদ্ধে অভিযোগের হিরিক,,,
রায়গঞ্জে ধানগড়া বাসস্ট্যান্ড ও পুরাতন বাজারে পাবলিক টয়লেট স্থাপনের দাবি
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল
জলঢাকা পৌরসভার রাস্তা সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে
রায়গঞ্জে সৌদি উপহারের খেজুর নিয়ে প্রশ্ন, প্রকৃত বিতরণ নিয়ে জানতে চায় স্থানীয়রা
সোনাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে আজিম উদ্দিনকে দেখতে চান এলাকাবাসী
ঈদকে ঘিরে হরণী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে নতুন প্রত্যাশা নেতৃত্বে দেখতে চান রিয়াজ উদ্দিন অনিককে
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ জাল বিদেশি কারেন্সি ও জাল পাসপোর্ট সহ ০১ জন জাল টাকা কারবারী চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার।
পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন কমেট চৌধুরী।
রায়গঞ্জে অনুমোদনহীন ৬ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
সংস্কার ও বিচারের দাবিতে শহীদ পরিবার ও আহতদের মিছিল, সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা
মরহুম নূর সাইদ সরকারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত