মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীতে দূষণ

বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীতে দূষণ বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীতে দূষণ

বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীতে দূষণ

 

মো: সিমান্ত তালুকদার 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

 

 

শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হয়ে উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোর নদী। নদীর পানিতে ছড়িয়ে পড়া রাসায়নিক দূষণে মাছসহ অসংখ্য জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। এতে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ার পাশাপাশি এ নদীতে ভাসমান খাঁচায় মাছচাষি ও নদীনির্ভর জেলেদের জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, নদীর উজানে বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় গড়ে ওঠা কয়েকটি শিল্পকারখানা থেকে নিয়মিতভাবে রাসায়নিক বর্জ্য ফুলজোর নদীতে ফেলা হচ্ছে। স্রোতের সঙ্গে সেই দূষিত পানি ভাটিতে এসে রায়গঞ্জসহ আশপাশের এলাকায় নদীর পানিকে বিষাক্ত করে তোলছে। সাম্প্রতিক সময়ে নদীর পানির রঙ পরিবর্তন ও তীব্র দুর্গন্ধ দেখা দেওয়ার পর থেকে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মরে ভেসে উঠতে শুরু করেছে।

 

রায়গঞ্জ উপজেলার শতাধিক মৎস্যচাষি এ নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু হঠাৎ নদীর পানিতে বিষাক্ত বর্জ্য মিশে যাওয়ায় উন্মুক্ত মাছের পাশাপাশি খাঁচায় চাষ করা মাছও মারা যাচ্ছে। এতে চাষিরা লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে নদীনির্ভর জেলে সম্প্রদায়ও মাছ না পেয়ে চরম সংকটে পড়েছেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, কয়েকদিন ধরে নদীর পানিতে অস্বাভাবিক রঙ ও গন্ধ দেখা দেওয়ার পর থেকে ব্যাপকহারে মাছ মারা যাচ্ছে। এ বিষয়ে দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি ও লিখিত অভিযোগ

 

করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

দূষণের ফলে নদীর পানি কৃষিকাজ, গোসল ও নিত্য গৃহস্থালি কাজে ব্যবহার করা দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর পানিতে নামলে মানুষ, হাঁস-মুরগি ও গবাদিপশু বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছে। এতে নদীকেন্দ্রিক জীবন-জীবিকা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

 

এদিকে পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল গত শনিবার ফুলজোর নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় স্থানীয় ভুক্তভোগীরা মাছ চাষ, কৃষিকাজ ও গবাদিপশু পালনে ব্যাপক ক্ষতির কথা তোলে ধরেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

পরে প্রতিনিধিদল রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করে নদী দূষণের জন্য দায়ী শিল্পকারখানাগুলোর বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীর পানি ব্যবহারযোগ্য করার জোর দাবি জানান।

 

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম জানান, অভিযুক্ত কারখানাগুলো যেহেতু বগুড়া জেলায় অবস্থিত, তাই বগুড়ার পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

news image

কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

news image

ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

news image

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

news image

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব

news image

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

news image

‎আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

news image

ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

news image

নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট 

news image

নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী

news image

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

news image

দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

news image

জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন

news image

রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান

news image

মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন

news image

ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

news image

জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

news image

বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -

news image

নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

news image

এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

news image

‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু

news image

কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

news image

৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া

news image

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

news image

বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)

news image

"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-

news image

শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন