মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ক্যাশ চুরির চোর দুই বছর পর গ্রেফতার করে পিবিআই পুলিশ 

লুৎফর

 

 

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি: থানা কর্তৃক দাখিলকৃত এফআরটির, সিসিটিভির সূত্র ধরে মামলার রহস্য উদ্ঘাটন, দুই বছর পর পিবিআই কর্তৃক আসামি গ্রেফতার; আদালতে স্বীকারোক্তি

 

২০২৪ সালের ১ জুলাই গোপালগঞ্জের কারারগাতী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ক্যাশ কাউন্টারে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত বিদ্যুৎ বিলের ১,৬০,৬১২ টাকা রাখা একটি শপিং ব্যাগ চুরি হয়। খোঁজাখুঁজির পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি দীর্ঘ সময় কাউন্টারের সামনে অবস্থান করে দুপুর ২টা ৪৭ মিনিটে ক্যাশ কাউন্টারের গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে নিচের তাকে রাখা টাকাভর্তি ব্যাগটি নিয়ে কৌশলে পালিয়ে যায়।

 

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) ওমর ফারুক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা নং-১০, তারিখ: ০৪/০৭/২০২৪ খ্রি., ধারা: ৩৮০, পেনাল কোড-এ মামলা দায়ের করেন। থানা পুলিশ দীর্ঘ ৯ মাস ১৬ দিন তদন্ত শেষে বিজ্ঞ আদালতে এফআরটি (Final Report True) দাখিল করে। পরবর্তীতে বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে ১০ নভেম্বর ২০২৫ তারিখে পিবিআই গোপালগঞ্জ জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআই গোপালগঞ্জ জেলার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম।

 

পুলিশ সুপার, পিবিআই, গোপালগঞ্জ "জনাব শেখ মনিরুজ্জামান মিঠু-এর সার্বিক দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত মোঃ টিটন খান (৩৫)-কে শনাক্ত করেন। তিনি অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে আটক ছিলেন। পরবর্তীতে ০৫ জুলাই ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে তাকে এ মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে ১৫ জুলাই ২০২৬ তারিখে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

 

পিবিআইর তদন্ত এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ টিটন খান (৩৫) একজন পেশাদার পকেটমার। ঘটনার দিন তিনি খুলনা থেকে বাসযোগে গোপালগঞ্জে এসে প্রথমে ডাচ্-বাংলা ব্যাংকের আশপাশে পকেটমারির সুযোগ খুঁজতে থাকেন। তবে সেখানে সুযোগ না পেয়ে তিনি গোপালগঞ্জ বাজারে ঘোরাফেরা করতে থাকেন। এ সময় এক অজ্ঞাতনামা ব্যক্তির পকেটে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে তাকে অনুসরণ করে পল্লী বিদ্যুৎ সমিতি, গোপালগঞ্জ-এর ক্যাশ কাউন্টারের সামনে যান। একপর্যায়ে তিনি ক্যাশ কাউন্টারের সামনে কাচের ভেতরে রাখা একটি শপিং ব্যাগ দেখতে পান। দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে কাউন্টারের কাচের ফাঁক দিয়ে হাত প্রবেশ করিয়ে ব্যাগটি বের করে নেন। ব্যাগের ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে তিনি তা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে খুলনায় পালিয়ে যান। এছাড়া, সিডিএমএস (CDMS) পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে চুরির অভিযোগে দায়েরকৃত ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

 

ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. 

news image

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

news image

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে  দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার 

news image

আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার

news image

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‎

news image

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।

news image

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক 

news image

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

news image

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা

news image

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ

news image

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

news image

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে   ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

news image

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

news image

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

news image

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।

news image

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন

news image

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

news image

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

news image

আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি

news image

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ 

news image

গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

news image

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু

news image

জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ

news image

রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক

news image

রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।

news image

গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

news image

গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক 

news image

রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল