নিজস্ব প্রতিনিধি। ২৩ জুন ২০২৬ ০৮:২২ পি.এম
গজারিয়া সাব রেজিস্ট্রার অফিসের দূর্নীতি এখন দুই সাংবাদিকের দখলে
নিজস্ব প্রতিনিধি।
২২ জুন ২০২৬ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য অনুসন্ধানে গিয়ে দুই সাংবাদিক হামলা, হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজন সাংবাদিক ও সাব-রেজিস্ট্রি অফিস-সংশ্লিষ্ট এক কর্মচারীর জাকিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকগণ। অভিযোগ অনুযায়ী, গজারিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নিয়মিত সাংবাদিকরা জাকিরের কাছ থেকে মাসোহারা নিয়ে থাকেন বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।
প্রতি সোমবার অফিসের কর্মচারী জাকির নামে এক ব্যক্তি সাংবাদিকদের নিয়মিত অর্থ প্রদান করেন। উক্ত গজারিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুই সাংবাদিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গিয়ে অফিসের সামনে কয়েকজন সাংবাদিককে অপেক্ষমাণ অবস্থায় দেখতে পান। ভুক্তভোগীদের দাবি, তথ্য সংগ্রহের একপর্যায়ে তারা জাকিরের সঙ্গে কথা বলতে গেলে তিনি বুঝতে পারেন যে তারা সাংবাদিক। এরপর তিনি ইশারায় সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিককে ডেকে আনেন। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় সাংবাদিকদের ধারণা ছিল, অনুসন্ধানের কারণে তাদের মাসোহারার অর্থপ্রাপ্তি ব্যাহত হতে পারে। এ কারণে তারা দুই সাংবাদিককে অফিসের বাইরে ডেকে নিয়ে যান। সেখানে তাদের পরিচয়পত্র, প্রেস কার্ড ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা করেন। ভুক্তভোগীদের দাবি, আমরা পেশাদার সাংবাদিক বলে নিশ্চিত হওয়ার পরও তাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে নারী সাংবাদিক জেসমিন আক্তার রোদেলা এবং সাংবাদিক সফিকুল ইসলাম সাগর ওরফে এস. আই. সাগর চৌধুরী ভোলা নিজেরা অসহায় হয়ে পড়েন। তারা জানান, একটি চায়ের দোকানে নিয়ে তাদের ঘিরে ‘ভুয়া সাংবাদিক’ বলে চিৎকার করে মব সৃষ্টি করা হয়। এরপর তাদের থাপ্পড়, কিল-ঘুষি, ধাক্কাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, এ সময় তাদের একজনের মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হামলাকারীরা বলেন, “আবার গজারিয়ায় দেখলে হাত-পা ভেঙে নদীতে ফেলে দিব।” এছাড়া দ্রুত এলাকা ছেড়ে না গেলে পুলিশে ভুয়া সাংবাদিক পরিচয়ে সোপর্দ করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক ফলাফল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং মাতৃভাষা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম সাগর (এস. আই. সাগর চৌধুরী ভোলা) এবং দৈনিক অপরাধচক্র ও সাপ্তাহিক দুর্নীতির সন্ধানে পত্রিকার সাংবাদিক জেসমিন আক্তার রোদেলা ঘটনাস্থল ত্যাগ করে নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসেন।
লোকোমুখে জানা যায় দুই সাংবাদিকের উপর চড়াও হোন মাই টিভির সাংবাদিক, চ্যানেল এস এর সাংবাদিক কালবেলার সাংবাদিক দৈনিক রূপান্তর পত্রিকা সাংবাদিকসহ আরো কয়েকজন সাংবাদিক হামলায় জড়িত ছিলেন।
ভুক্তভোগী সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল