মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কুমিল্লা সাংস্কৃতিক জোটের মনোমুগ্ধকর ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা ১৬ জুন ২০২৬ ০৮:৪৮ এ.এম

এগুলল তারাতাড়ি পড়বেন

 

 

প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় কুমিল্লা সাংস্কৃতিক জোটের উদ্যোগে বর্ণাঢ্য ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ টপ টেন টাওয়ারের দেশপ্রিয় কনভেনশন হলের তৃতীয় তলায় আয়োজিত এ উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ এবং প্রকৃতির অপরূপ দান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। উৎসবস্থলে দেশীয় বিভিন্ন ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী, নান্দনিক সাজসজ্জা এবং ফলভিত্তিক সচেতনতামূলক উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সামাজিক সংগঠক ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে। বক্তারা বলেন, আধুনিক ব্যস্ত জীবনযাত্রায় মানুষ ক্রমশ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফলাহারের পূর্বে কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি বেলায়েত হোসেন কনকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক শিশিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মজিবুর রহমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ কবীর আহমেদ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. জাকির হোসেন এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব দীপঙ্কর দীপু প্রমুখ। 

অনুষ্ঠানে দেশীয় ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে আলোচনা করেন ডা. অংকুর দত্ত। স্বাগত বক্তব্য রাখেন- ফল উৎসব আয়োজনের সমন্বয়ক আজাদ সরকার লিটন।

ফল উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে গান পরিবেশন করেন সুপ্রভাত ধর্মসাগর মঞ্চের মুখপাত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ তাপস বক্সী ও তাঁর দল। তাঁর সুরেলা পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। ঢোল বাজিয়ে পরিবেশনায় বিশেষ মাত্রা যোগ করেন অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, আবৃত্তি, নৃত্য, সংগীত ও পুঁথি পাঠ পরিবেশন করেন।

জোটভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে আনা বিভিন্ন মৌসুমি ফল আগত অতিথি ও সুধীজনদের মাঝে পরিবেশন করা হয়। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণিল ও অর্থবহ।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ জানান- সংস্কৃতিচর্চার পাশাপাশি সমাজে স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে তাদের এ ধরনের ব্যতিক্রমী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকৃতির অপার সৌন্দর্য, মৌসুমি ফলের সমারোহ, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মনোমুগ্ধকর সমন্বয়ে কুমিল্লা সাংস্কৃতিক জোটের ‘ফল উৎসব’ একটি স্মরণীয়, সফল ও প্রশংসিত আয়োজনে পরিণত হয়েছে। ফলাহারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ

news image

ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

news image

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

news image

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব

news image

দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

news image

‎আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

news image

ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

news image

নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট 

news image

নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী

news image

খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম

news image

দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

news image

জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন

news image

রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান

news image

মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন

news image

ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

news image

জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি

news image

বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -

news image

নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি

news image

গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

news image

এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

news image

‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু

news image

কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

news image

৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া

news image

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ

news image

বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)

news image

"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-

news image

শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন