মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি ২০ জানু ২০২৬ ০২:১৩ পি.এম
বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় ২০ জানুয়ারি,২০২৬ খ্রিস্টাব্দ, রোজ,মঙ্গলবার উপজেলা প্রশাসন ৩টি,ইট ভাটায়,অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা এবং ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ।
অভিযানটি পরিচালিত হয়েছে হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পরিবেশ ক্ষয় ও বনাঞ্চল ধ্বংস প্রতিরোধের উদ্দেশ্যে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অভিযানের লক্ষ্য রাখা হয়েছে তিনটি অবৈধ ইটভাটা:
আলীবাজার অধিনস্ত FBM,
আমতলীর অধিনস্ত UBM,
চারা বটতলী অধিনস্ত ABM।
তিনি আরও বলেন, এই তিন ইটভাটার কোনওটির বৈধ অনুমোদন নেই। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে এসব ভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে এবং পাহাড় কেটে ইট তৈরি করা হচ্ছে। স্থানীয় বন ও পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক।
অভিযানে আলীকদম উপজেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা, যিনি অভিযান পরিচালনায় সহায়তা ও পরিবেশ সংরক্ষণের দিকনির্দেশনা প্রদান করেন। রেঞ্জ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করেছে যে, অভিযানটি সম্পূর্ণভাবে পরিবেশ আইন ও হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে পরিচালিত হয়েছে।
অবৈধভাবে পরিচালিত তিনটি ইট ভাটায়-৯ লাখ টাকা জরিমানা ও ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ: বন ও উপজেলা প্রশাসনের অভিযানে,
৯ লাখ টাকা জরিমানা ও ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ: বন ও উপজেলা প্রশাসনের অভিযান,বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা এবং ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে। অভিযানটি পরিচালিত হয়েছে হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পরিবেশ ক্ষয় ও বনাঞ্চল ধ্বংস প্রতিরোধের উদ্দেশ্যে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অভিযানের লক্ষ্য রাখা হয়েছে তিনটি অবৈধ ইটভাটা:
আলীবাজার অধিনস্ত FBM,
আমতলীর অধিনস্ত UBM,
চারা বটতলী অধিনস্ত ABM।
তিনি আরও বলেন, এই তিনটি, ইটভাটার কোনওটির বৈধ অনুমোদন নেই। হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে এসব ভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে এবং পাহাড় কেটে ইট তৈরি করা হচ্ছে। স্থানীয় বন ও পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক।
অভিযানে আলীকদম উপজেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা রেঞ্জ কর্মকর্তা, যিনি অভিযান পরিচালনায় সহায়তা ও পরিবেশ সংরক্ষণের দিকনির্দেশনা প্রদান করেন। রেঞ্জ কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করেছে যে, অভিযানটি সম্পূর্ণভাবে পরিবেশ আইন ও হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানে ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে, যা অবৈধভাবে ইট পোড়ানোর জন্য সংরক্ষণ করা হয়েছিল। ইউএনও মনজুর আলম বলেন, “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধ কার্যক্রম বন্ধ করতে আমরা কঠোর অবস্থান নেব।
স্থানীয়দের মধ্যে সাহাব উদ্দিন ও মোঃ আতাউল্লাহ্ আশঙ্কা প্রকাশ করেছেন যে, অভিযান সত্ত্বেও যদি ইটভাটাগুলো ধ্বংস না করা হয়, তবে মালিকরা পুনরায় এগুলো চালু করতে পারে। স্থানীয়রা আরও জানিয়েছেন, অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম না বন্ধ হলে বনাঞ্চল, পাহাড় ও নদীর পানিসহ পরিবেশের উপর এর প্রভাব মারাত্মক হতে পারে।
আলীকদম উপজেলার জনসাধারণ বলছেন, পাহাড় কেটে এবং বনের কাঠ ব্যবহার করে অবৈধভাবে ইট তৈরি করা হলে স্থানীয় বাসিন্দাদের জীবন ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তারা প্রশাসনের এ ধরনের অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী হিসেবে দেখছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ইউএনও মনজুর আলম স্থানীয়দেরকেও বন ও পরিবেশ রক্ষায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সবার সহযোগিতা না থাকলে পরিবেশ রক্ষা কঠিন হবে। তাই স্থানীয়রা যাতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করে, সেদিকেও নজর রাখছি।”
বাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলাম
দোল্লাই নবাবপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস দোল্লাই নবাবপুর’ র্যালি ও স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা
খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, আটক যুবক
বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি।
সুন্দরবনের বুকেই এলএনজি টার্মিনাল শিল্পদূষণ ও জলবায়ু সংকটে নতুন উদ্বেগ
প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়
হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি প্রায়৩০ লাখ টাকা
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
গোপালগঞ্জকে মশকমুক্ত করতে পৌরসভার 'জিরো টলারেন্স': ছুটি বাতিল করে টানা ৩ মাসের স্পেশাল ড্রাইভ!
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের