ফাতেমা আকতার হাতিয়া উপজেলা প্রতিনিধি ২৬ জানু ২০২৬ ০৪:০৮ পি.এম
বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় লোকজ লাঠি খেলা, উৎসবমুখর হাতিয়া
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে আয়োজিত লোকজ লাঠি খেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রচারণা দেখতে ও ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে হরণী ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীমের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রচারণা কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। এবারের নির্বাচনে এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম, ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম নবী উল্যাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম।
স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, লাঠি খেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য। রাজনীতির সঙ্গে সংস্কৃতির এমন সংযোগ নিঃসন্দেহে ইতিবাচক। লোকজ সংস্কৃতির মাধ্যমে নির্বাচনী প্রচারণা সত্যিই প্রশংসনীয়। এতে মানুষের অংশগ্রহণ বাড়ে এবং উৎসবের আমেজ তৈরি হয়।
হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, নির্বাচনী প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ভোটাররা ভোট নিয়ে আগ্রহী। আমরা আশা করি, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
লাঠি খেলায় অংশ নেওয়া মো. আবু সুফিয়ান বলেন, আমরা পেশায় কৃষক। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের লাঠি খেলা দেখানোর জন্য ডাকা হয়। সাধারণত ১২–১৩ জনের একটি দল হয়ে আমরা খেলাটি প্রদর্শন করি। এখনো এই খেলাটির জনপ্রিয়তা আছে। মানুষ আনন্দ পায়, আমরাও কিছু উপার্জন করতে পারি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।