ফরিদপুর জেলা প্রতিনিধি- ২০ এপ্রিল ২০২৬ ১২:১৯ এ.এম
চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে।
চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের
সরোয়ার আজম মৃধা জেল হাজতে।
ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রাম্য সালিশ বৈঠকে প্রকাশ্যে মাথার চুল কেটে অপমান করার ঘটনায় আত্মহত্যার চেষ্টা করা কিশোর এনামুল খান (১৯) দীর্ঘ চিকিৎসার পর মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় জড়িত এক ইউপি সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট আদালত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এনামুল খানের মোটরসাইকেলের নিচে পড়ে প্রতিবেশী টুকু খানের একটি বকনা বাছুর আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ১২ নভেম্বর রাতে একটি গ্রাম্য সালিশ বৈঠক বসে।
সালিশ বৈঠকে উপস্থিত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার আজম মৃধার নেতৃত্বে এনামুলকে মারধর করা হয় এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সবার সামনে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়, যা তাকে চরম অপমানের মুখে ফেলে।
দুইদিন পরে ১৪ নভেম্বর অপমান সইতে না পেরে এনামুল নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় তিন মাস আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
পরবর্তীতে ১৪ মার্চ ২০২৫ (শুক্রবার) রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এনামুলের মৃত্যু হয়।
দীঘ প্রায় ৫ মাস পর বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনে উপর উভয় পক্ষের আইনজীবীর মাধ্যমে শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত সরোয়ার মৃধাকে জেল হাজতে প্রেরন করেন।
অএ মামলার বাদি পক্ষের বিজ্ঞ আইনজীবী কাজী তুষার মাহমুদের সাথে যোগাযোগ করে জানা যায় যে অএ মামলার আসামী পক্ষের বিরুদ্ধে ৩০৬ ধারায় সুনির্দিষ্ট ভাবে অভিযোগ থাকায় সাক্ষ্যজেরা শেষে আসামীর ১০ বছরের জেল হতে পারে।
স্থানীয়দের দাবি, এ ধরনের বিচারবহির্ভূত সালিশ বৈঠকের নামে অপমান ও নির্যাতনের ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
পুলিশ জানায়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনগত ব্যবস্থা জোরদার করা হচ্ছে
১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
জুলাই সনদ’ বাস্তবায়নে উত্তাল নীলফামারী: ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।
জেলেদের ভাগ্য পরিবর্তনে ৭ দফা দাবি, সোচ্চার সালা উদ্দিন মাঝি
বড়বাড়ীতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খাল খনন শুরু
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন সাজাই মং মারমা সিনিয়র সহ-সভাপতি, কাউখালী উপজেলা বিএনপি, সদস্য, রাঙ্গামাটি জেলা বিএনপি
রায়গঞ্জে মে দিবস পালন।
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি
চাঁদপুরে ভুক্তভোগী প্রবাসী পরিবারের অভিযোগ রিক্রুটিং এজেন্সি সহ দালাল চক্রের বিরুদ্ধে
নীলফামারীতে নজিরবিহীন ঐক্যে মহান মে দিবস পালিত প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোরযৌথ উদ্যোগ
গোমস্তাপুরে মহান মে দিবস পালিত: ইনসাব-এর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
খোলা বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার
চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত
শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে, চেয়ারম্যান পদপ্রার্থী হাজ্বী আমিনুল ইসলাম।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিলে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা, দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব
শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ
টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য নিজস্ব প্রতিবেদক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি ঘর বিক্রির অভিযোগ উঠেছে। লিজের শর্ত ভঙ্গ করে খাস জমিতে নির্মিত ঘরটি অন্য এক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী এলাকায় নজির আহমদের মেয়ে হাছিনা আক্তার সরকারি একটি ঘর বরাদ্দ পান। তবে অভিযোগ রয়েছে, তিনি সরকারি নীতিমালা উপেক্ষা করে ঘরটি জনৈক ইউনূচ দম্পতির কাছে বিক্রি করে দেন। বর্তমানে ওই ঘরে ইউনূচ দম্পতি সপরিবারে বসবাস করছেন। সরকারি বিধিমালা অনুযায়ী, এ ধরনের ঘর ও সংশ্লিষ্ট জমি নির্দিষ্ট সুবিধাভোগী পরিবারের নামে লিজ প্রদান করা হয়। লিজগ্রহীতা কোনোভাবেই ঘর বিক্রি, ভাড়া বা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারেন না। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে বরাদ্দ বাতিল করে ঘরটি পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারগুলো ঘর না পেলেও অনিয়মের মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত ঘর বিক্রি করা হচ্ছে, যা সরকারের মানবিক উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
রায়গঞ্জে আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যু
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
বেতবুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত কলেজ এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় বাসের চাপায় বৃদ্ধা নিহত
টেকনাফে র্যাবের অভিযানে ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী আটক
জুলাই বিপ্লবের শরিফুল: শরীরে কয়েকশ গুলি নিয়ে পঙ্গুত্বের সাথে লড়াই
চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনা—কী নেই!
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর, সম্পাদক ইমন
নীলফামারীতে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া ‘ভুয়া ডিবি’ চক্রের মূলহোতা গ্রেফতার
১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছে এসএসসি পরীক্ষায়
হজের যাত্রা শুরু।
কিশোরগঞ্জে স্কুল কর্তৃপক্ষের অবহেলায় এসএসসি পরীক্ষার্থীর এডমিট কার্ড না পাওয়ার অভিযোগ