মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি- ২৪ জানু ২০২৬ ০৯:৪৬ পি.এম
লামায় লাগামহীন এলপি গ্যাস সিন্ডিকেট অতিমূল্য ও অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসন–যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান।
লামায় লাগামহীন এলপি গ্যাস সিন্ডিকেট
অতিমূল্য ও অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাস
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি-
বান্দরবানের লামা উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও বিপণনে দীর্ঘদিন ধরে চলমান অতিমূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদের মতো গুরুতর অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে লামা বাজারে পরিচালিত এ অভিযানে অনিয়মে জড়িত একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের ফলে এলপিজি বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণে ইতিবাচক ও দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয় ভোক্তারা।
অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবায়েত আহমেদ। তাঁর সরাসরি তত্ত্বাবধান ও কঠোর নির্দেশনায় বাজারের বিভিন্ন এলপিজি বিক্রয়কেন্দ্রে মূল্যতালিকা যাচাই, সরকারি নির্ধারিত দামের সঙ্গে বিক্রয়মূল্যের তুলনা, অবৈধ মজুদ অনুসন্ধান এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করে সাধারণ ভোক্তাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছিল। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডার গোপনে মজুদ রাখারও অভিযোগ পাওয়া যায়।
অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় অভিযুক্তদের সতর্ক করা হয় এবং প্রয়োজন অনুযায়ী জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন,
“সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের অনিয়ম, মজুদদারি কিংবা অতিমূল্য আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”
এই সময়োপযোগী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন লামা উপজেলার সর্বস্তরের জনগণ। তারা জানান, এ ধরনের নিয়মিত তদারকি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে।
সচেতন মহলের মতে, প্রশাসনের এই দৃঢ় ও কার্যকর পদক্ষেপ শুধু এলপিজি বাজারেই নয়, বরং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি ভোক্তা অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার