স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ২৪ জানু ২০২৬ ০৭:১৭ পি.এম
সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এম,পি প্রার্থী ড.আনোয়ার চৌধুরী জীবন আমি মানব সেবক আমার কোন অহংকার নেই।
সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এম,পি প্রার্থী ড.আনোয়ার চৌধুরী জীবন
আমি মানব সেবক আমার কোন অহংকার নেই।
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান বোচাগঞ্জ (দিনাজপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল -বোচাগঞ্জ) আসনের জাহাজ মার্কা প্রতীকের স্বতন্ত্র এম,পি প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন ২৪ শে জানুয়ারী রোজ শনিবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ শামসুল আলম এর সঞ্চালনায় আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জীবন চৌধুরী বলেন, আমি মানব সেবক মানুষ। আমার কোন অহংকার নাই। আমার বাড়ী বিরল উপজেলায়। আমি এতি পূর্বে তিনবার নির্বাচন করেছি। আপনারা আমাকে ভোট দেননি। এবার আমার ৪র্থবার। আপনারা জানেন আমার কাছে হিন্দু বৈদ্ধ খ্যীষ্টান মুসলমান কোন ভাগ নাই। আমার কাছে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি কোন ভাগ নাই। আমি মানুষ। আমি সবাইকে মানুষ মনে করি। আমার থিউরীটা হলো ভালবাসাই ধর্ম, সেবা উত্তম কর্ম। আমি মানব সেবার মধ্যেই থাকি। সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন, বিরল বোচাগঞ্জ মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। পিতা মাতার অত্মা চিৎকার শুনেও আমরা কিছু করতে পারছি না। সেতাবগঞ্জ চিনিকল বন্ধ হয়ে আছে, বিরল স্থল বন্দর চালু হচ্ছে না। ইটের ভাটা এবং অটো-রাইস মিলের ছাই দিয়ে পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। সেতাবগঞ্জ রেলষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস থামে না। আমি নির্বাচিত হলে এসব সকল সমস্যা সমাধানের পাশাপাশি বিরল বোচাগঞ্জ মিলে একটি বড় টেকনিক্যাল কলেজ নির্মান করব। সেখানে ধনি গরীব সবার সন্তানকে আমার অর্থে লেখা পড়া করিয়ে দেশ বিদেশে চাকুরীর ব্যবস্থা করব। এবার যারা বিরল এবং বোচাগঞ্জ থেকে নির্বাচনে দাড়িয়েছে আপনারা সবাই তাদেরকে হয় ভাইস চেয়ারম্যান না হয় চেয়ারম্যান ভোট দিয়েছেন। কিন্তু আমি তিনবার দাড়িয়েছিলাম আমাকে আপনারা ভোট দেননি। ওদেরকে তো আপনারা দেখেছেন তারা কি করতে পারে। আমাকে তো দেখেননি আমি কি করতে পারি। তারা নির্বানের পর পাঁচ বছর সাধারণ মানুষের খবর রাখেনি। অথচ আমি জনপ্রতিনিধি না হয়েও গত ২৫ বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি। মেডিক্যাল টিম, হাসপাতাল, ভিটামিন, মেডিসিন দিচ্ছি সবগুলো আপনাদের চোখের সামনে। আমার নেষা হচ্ছে মানব সেবা করা। আপনারা সাংবাদিক ভাইয়েরা যদি আমার পাশে না আসেন, আমার এই কথাগুলো যদি প্রচার না করেন তাহলে আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আমি নির্বাচিত হলে কি কি কাজ করব এগুলো আমার লিফলেটে লেখা আছে। মানুষ যদি আমার লিফলেটগুলো পড়ে। আপনাদের লেখনি এবং ভিডিওগুলো দেখে তাহলে আমরা অনেক দুর এগিয়ে যাব। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক, ড,জীবন চৌধুরী সেবা ক্যাম্পের নেতৃবৃন্দ এবং জাহাজ মার্কা প্রতীকের সমর্থকবৃন্দ এবং সেতাবগনজ প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইল নম্বর ০১৯১৬৭৯২৩৮৬
তাং-২৪-০১-২০২৬ ইং
বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না
জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত
ড্রাইভিংকে পাইলটের মতোই দেখি’
বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
গোপালগঞ্জ-ঢাকা রুটে ১০ আগষ্ট চালু হচ্ছে"অভিযাত্রী কমিউটার" ট্রেন
মানবিক আবেদনকে পুঁজি করে প্রতারণা: প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ
৯ মাসের অনাথ শিশু থেকে 'বিএ পাস' সমাজসেবক মায়ের মুখের হাসির জন্য মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন
দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
যে কোনো মুহূর্তে আসতে পারে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার