নিজস্ব প্রতিবেদক ৩১ অক্টোবার ২০২৬ ০৮:০৬ এ.এম
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ১৫ টাকা কেজির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগ: ডিলারের বিরুদ্ধে
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার শামীম হোসেনের বিরুদ্ধে।
অক্টোবর মাসে উপকারভোগীদের যথাযথভাবে চাল বিতরণ না করে তা খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে ডিলার শামীম হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে ডিলারের প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাশিমপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শামীম হোসেনের বিরুদ্ধে অক্টোবর মাসে উপকারভোগীদের নির্ধারিত পরিমাণ চাল বিতরণ না করে তা খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠে। পাশাপাশি নির্ধারিত ডিলার পয়েন্ট ও গুদাম বিজয়নগরে থাকার কথা থাকলেও তা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এসব অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকারী দল প্রথমে বিজয়নগরে গিয়ে নির্ধারিত স্থানে ডিলার পয়েন্ট খুঁজে পায়নি। পরে ডিলার শামীম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডিলার পয়েন্ট খয়েরতলা বাজার এলাকায় স্থানান্তর করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের টিম খয়েরতলা পুরাতন স্টেশনের পাশে অবস্থিত ডিলার পয়েন্টে গিয়ে তদন্ত শুরু করে।
সেখানে ডিলারের উপস্থিতিতেই কয়েকজন উপকারভোগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় কয়েকজন উপকারভোগী অক্টোবর মাসের চাল না পাওয়ার অভিযোগ করেন। অভিযানকালে চাল বিতরণসংক্রান্ত বিভিন্ন তথ্য ও কাগজপত্র যাচাই করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে ডিলার শামীম হোসেনের কাছ থেকে সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করে নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্তে যাওয়া হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী ডিলার পয়েন্ট বিজয়নগরে থাকার কথা থাকলেও সেখানে পাওয়া যায়নি।
পরে খয়েরতলা পুরাতন স্টেশনের পাশে ডিলার পয়েন্টের সন্ধান পাওয়া যায়। তিনি আরও বলেন, ডিলারের উপস্থিতিতে কয়েকজন উপকারভোগীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে চাল বিতরণসংক্রান্ত বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। কয়েকজন সরাসরি চাল না পাওয়ার বিষয়টি তুলে ধরেন।
পরে কাগজপত্র জব্দ করা হয়। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার শামীম হোসেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেই ডিলার পয়েন্ট স্থানান্তর করেছেন। রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। শামীম হোসেন বলেন, সরকারি বরাদ্দের চাল অন্যত্র বিক্রির কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি এবং তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কাশিমপুর ইউনিয়নের পাঁচ শতাধিক নিম্নআয়ের মানুষ প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা রয়েছে সুবিধাভোগীদের। সে হিসাবে একজন উপকারভোগী ৪৫০ টাকায় ৩০ কেজি চাল পান। কর্মসূচিটি তদারকির দায়িত্বে রয়েছে জেলা ও উপজেলা খাদ্য বিভাগ।
এদিকে খোঁজ নিয়ে যানা যায়, যশোর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে মণিরামপুর উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত হিসেবে যশোর সদরের দায়িত্ব পালন করছেন। একজন কর্মকর্তার অধীনে দুটি বড় উপজেলার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রশাসনিক ও তদারকিসংক্রান্ত নানা জটিলতা তৈরি হচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড