রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

মোঃ মুক্তাদির হোসেন,   স্টাফ রিপোর্টার।  ২২ অক্টোবার ২০২৬ ০৯:৫৯ পি.এম

মোঃ কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে

কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ

 

মোঃ মুক্তাদির হোসেন, 

 স্টাফ রিপোর্টার। 

 

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পুঁতে অস্থায়ী সীমানা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে মিলন গংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগকারী পক্ষ দাবি করেছে। এ ঘটনায় জমির দখল নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর দুপুরে বিরোধপূর্ণ জমি সরেজমিনে পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় তিনি উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং জমিসংক্রান্ত প্রয়োজনীয় দলিল, পর্চা ও অন্যান্য কাগজপত্র তাঁর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান ৩৭/২৫ নম্বর বাটোয়ারা মামলার রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ, বালু ভরাট কিংবা চারা ও কলাগাছ রোপণ না করতে বলা হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতের রায়ের জন্য অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, বিরোধপূর্ণ কৃষিজমিতে বালু ভরাট, ভরাট করা বালু অপসারণ এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন মো. জামিল হোসেন। আবেদনে তিনি অভিযোগ করেন, জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান থাকা অবস্থায় রাতের আঁধারে কৃষিজমিতে বালু ভরাট করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর লঙ্ঘন হতে পারে উল্লেখ করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আবেদনের অনুলিপি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আইনজীবীর পরিচয় ব্যবহার নিয়ে পাল্টা অভিযোগ

এদিকে, মিলনের ছেলে লিমনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগও তুলেছেন অভিযোগকারী পক্ষ। তাঁদের দাবি, এসব পোস্টের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে লিমনের বক্তব্য পাওয়া যায়নি।

লিমন নিজেকে শিক্ষানবিশ আইনজীবী এবং গাজীপুরের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামানের সহকারী হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুজ্জামানের সঙ্গে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, লিমন নামে তাঁর কোনো সহকারী নেই। তাঁর দাবি, লিমন তাঁর পরিচয়পত্র ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে তিনি লিমন ও তাঁর বাবা মিলনকে ডেকে তাঁর নাম ব্যবহার না করার জন্য সতর্ক করেছেন বলেও জানান। ভবিষ্যতে তাঁর নাম ব্যবহার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসনের বক্তব্য

বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি পোঁতার অভিযোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাঁকে কেউ আগে অবহিত করেননি। তবে বিষয়টি জানানোর পর তিনি পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অন্যদিকে, মো. জামিল হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, তিনি নিজেই সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মকর্তা তাঁকে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর দাখিল করা কাগজপত্র পর্যালোচনা এবং আদালতের চলমান মামলার নিষ্পত্তির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত মিলন ও লিমনের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আরও খবর

news image

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

news image

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১

news image

দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

news image

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

news image

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

news image

লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।

news image

টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

news image

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

news image

মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

news image

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

news image

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

news image

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

news image

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। 

news image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

news image

চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।

news image

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

news image

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

news image

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান 

news image

মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

news image

চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

news image

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news image

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

news image

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

news image

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড