রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ১৬ অক্টোবার ২০২৬ ০৫:৩০ এ.এম

আর আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের বাকস্বাধীনতা। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত তখন আনুমানিক ৮টা। চারপাশের কোলাহল কিছুটা কমে এসেছে। এমন স্বাভাবিক আর শান্ত পরিবেশেই হঠাৎ ঘাতকের পরপর কয়েকটি গুলির শব্দে কেঁপে ওঠে পুরো ছিল পুরো এলাকা। বারুদের গন্ধে তখন ভারী হয়ে ওঠেছিল চারপাশ। তখন মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা এক সাহসী কলমযোদ্ধার কণ্ঠ। তখন দুর্বৃত্তদের নির্মম বুলেটে প্রাণ হারান সাংবাদিক লুৎফুজ্জামান ফকির, যিনি সর্বমহলে ‘আলিফ ফকির’ নামেই বেশি পরিচিত ছিলেন। আলিফ ভাই তুমি মর নাই মরেছে গণমাধ্যমের স্বাধীনতা। দূর্গাপুর উপজেলায় সংবাদ সংগ্রহের নেশায় যিনি ছুটে বেড়াতেন শহর থেকে সীমান্তে,সেই আলিফ ফকির এখন নিজেই সংবাদের শিরোনাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত থেকে শুধু একটি সংবাদের শিরোনাম সবাইকে থমকে দিয়েছে,টেলিভিশন, পত্রিকার পাতা, ও ফেইসবুকে সেই আলিফ ফকিরের নিথর দেহ এখন পড়ে আছে হাসপাতালের মর্গে,এটাই কি গণমাধ্যমের স্বাধীনতা। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু একটি প্রাণেরই অবসান ঘটেনি, বরং স্তব্ধ করে দেওয়া হয়েছে গণমাধ্যমের বাকস্বাধীনতা, সীমান্ত চোরাচালানসহ স্থানীয় অপরাধের বিরুদ্ধে কথা বলা এক সাহসী কণ্ঠস্বরকে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চায়ের দোকানি রবিন রাংসা (মতান্তরে সাংমা) জানান, প্রতিদিনের মতোই তার দোকানে স্বাভাবিক বেচাকেনা চলছিল। ঘটনার কিছুক্ষণ আগে আলিফ ফকির তার মুঠোফোনটি রবিনের দোকানে রেখে যান। রাত ৮টার দিকে সেই ফোনটি নিতেই আবার ফিরে আসেন তিনি। ঠিক সেই সময়েই দোকানে আসে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অপরিচিত দুই যুবক। তারা দোকান থেকে সিগারেট কেনে। আলিফ তার ফোনটি নিয়ে দোকান থেকে বের হতেই ওই দুই যুবক তার পিছু নেয়। রবিন বলেন, ‍“তারা পিছু নেওয়ার পরপরই আমি তিনটি গুলির বিকট শব্দ শুনতে পাই। পরিস্থিতি বুঝতে পেরে ভয়ে আমি আর বাইরে বের হইনি, সোজা বাড়ির ভেতরে চলে যাই।”

 

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে তারা ছুটে এসে দেখেন আলিফ ফকির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন। আর ঘাতকরা ততক্ষণে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে গেছে।তখন ঘটনাস্থলে কয়েকটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। তখন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ আলিফকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, নিহত লুৎফুজ্জামান আলিফ ফকিরের পৈতৃক নিবাস নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে। তার বাবার নাম মহব্বত আলী ফকির। তবে পেশাগত ও ব্যক্তিগত কারণে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি দুর্গাপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকাতেই বসবাস করতেন। পেশাগত জীবনে আলিফ ফকির ‘রূপসী বাংলা’ আইপি টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিলেন দারুণ সরব। ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে তার ফেসবুক পেজ ছিল। স্থানীয় সূত্রগুলো বলছে, এই পেজের মাধ্যমেই তিনি মূলত নিজের জন্য ঝুঁকি তৈরি করেছিলেন। সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা থেকে শুরু করে স্থানীয় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ও তথ্য তিনি নিয়মিত তার পেজে প্রকাশ করতেন।

 

সরেজমিনে গিয়ে আরও জানা গেছে, সত্য তুলে ধরার সাহসিকতার মূল্য এর আগেও তাকে চোকাতে হয়েছে। অপরাধীদের মুখোশ উন্মোচন করতে গিয়ে তিনি একাধিকবার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন, আহতও হয়েছিলেন। কিন্তু তবুও তাকে দমিয়ে রাখা যায়নি। ধারণা করা হচ্ছে, সেই পেশাগত শত্রুতার জেরেই পূর্বপরিকল্পিতভাবে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় বাসাতেই ছিলেন আলিফ ফকিরের স্ত্রী আনন্দিতা সরকার। হঠাৎ তিনি ফোনে খবর পান তার স্বামীকে গুলি করা হয়েছে। মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে পড়ে তার মাথায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “খবর পেয়েই আমি পাগলের মতো ছুটে যাই সেখানে। গিয়ে দেখি আমার স্বামী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।” স্থানীয়দের সাহায্য নিয়ে তিনি নিজেই স্বামীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, শেষ আশা ছিল হয়তো মানুষটা বেঁচে ফিরবে। সেই আশা আর পূরণ হয়নি। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।এদিকে সাংবাদিক নিহতের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে ইতোমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি। এভাবে একজন গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় দুর্গাপুরসহ পুরো নেত্রকোনায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা নির্মম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

 

১৬/১০/২০২৬ ইং

আরও খবর

news image

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

news image

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১

news image

দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

news image

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

news image

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

news image

লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।

news image

টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

news image

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

news image

মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

news image

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

news image

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

news image

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

news image

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। 

news image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

news image

চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।

news image

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

news image

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

news image

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান 

news image

মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

news image

চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

news image

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news image

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

news image

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

news image

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড