সোমবার ২৩ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রায়গঞ্জ উপজেলা-এ বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা-এ বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়গঞ্জ উপজেলা-এ বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা-এ বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মো: সিমান্ত তালুকদার 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

 

প্রধান অতিথি ভিপি আয়নুল হক; সভাপতিত্বে আলহাজ্ব শামছুল ইসলাম, উপস্থিত ছিলেন রাশেদুল হাসান মিরন, খায়রুল ইসলাম ভূইয়া, ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান তামান্না, আবুল কালাম আজাদ, দুলাল হোসেন খান ও আব্দুল কুদ্দুস মন্ডল

সংবাদ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বাদ আছর ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম ভূইয়া, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান তামান্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোম বাদশাহ্ সরকার (জীবন) সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমান-এর আদর্শ স্মরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন

আরও খবর

news image

নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।

news image

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক

news image

সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও

news image

খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে

news image

নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী

news image

শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

news image

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

news image

কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

news image

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক

news image

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

news image

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

news image

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

news image

নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা

news image

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস

news image

মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

news image

বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

news image

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

news image

ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি

news image

সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি ‎

news image

বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে  কারসাজি

news image

নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

news image

লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত

news image

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

news image

খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল

news image

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

news image

কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

news image

আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা

news image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

news image

কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

news image

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)