স্টাফ রিপোর্টার মো:শহিদুল ইসলাম নীলফামারী ০৮ মার্চ ২০২৬ ০১:৫২ এ.এম
তাবেদারি রাষ্ট্র বানানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: নীলফামারীতে জামায়াত এমপি মাও: আব্দুস সাত্তার
তাবেদারি রাষ্ট্র বানানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: নীলফামারীতে জামায়াত এমপি মাও: আব্দুস সাত্তার
স্টাফ রিপোর্টার মো:শহিদুল ইসলাম নীলফামারী | ৭ মার্চ, ২০২৬
নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেছেন, "সরকার যদি দেশকে তাবেদারি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করে, তবে এ দেশের মানুষ তা মেনে নেবে না এবং কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সরকারের ভালো কাজের সঙ্গে একমত, কিন্তু দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।"
শনিবার (৭ মার্চ) বিকেলে নীলফামারী শহরের 'স্কাই ভিউ অ্যান্ড পার্টি সেন্টারে' ঐতিহাসিক বদর দিবস ও মাহে রমজানের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী শহর জামায়াত এই অনুষ্ঠানের আয়োজন করে।
দেশ গঠনে ঐক্যের আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার আরও বলেন, "আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি দলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই একই টেবিলে বসে জনগণের কল্যাণে কাজ করতে।"
নির্বাচনী ফলাফল পরিবর্তনের অভিযোগ
বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, "দেশের মানুষ জামায়াতকে সমর্থন দিয়ে সরকার গঠনের রায় দিয়েছিল। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মধ্যরাতে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, যার প্রমাণ সাবেক এক উপদেষ্টার বক্তব্যে উঠে এসেছে।" তিনি দৃঢ়ভাবে বলেন, জনগণের প্রতিশ্রুতি রক্ষায় যেকোনো বাধা আসলে তা জনগণকে সাথে নিয়েই প্রতিহত করা হবে।
আয়োজক নীলফামারী শহর জামায়াতে ইসলামী
সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম |
সঞ্চালক অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ সেক্রেটারি, শহর জামায়াত
প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুস সাত্তার (এমপি, নীলফামারী-০১) |
বিশেষ অতিথি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ (এমপি, নীলফামারী-০২), বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডা. কামরুল ইসলাম দর্পণ, মাওলানা আব্দুস সালাম।
উপস্থিত নেতৃবৃন্দ
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এনসিপির সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পণ এবং বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী এবং এ আর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ।
সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।