হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৭ পি.এম
সংরক্ষিত মহিলা আসন: আলোচনায় শাহিনুর বেগম সাগর
সংরক্ষিত মহিলা আসন: আলোচনায় শাহিনুর বেগম সাগর
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। আসন বণ্টন অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি পেতে যাচ্ছে ৩৫টি আসন। এই মনোনয়নকে কেন্দ্র করে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
দলীয় সূত্র বলছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ দিয়ে প্রোফাইল (বৃত্তান্ত) তৈরি করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো শুরু করেছেন। আবার অনেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন।
যদিও বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, নারী আসনের বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি।
বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন-প্রবীণের মিশ্রণে। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। সে হিসেবে আলোচনার প্রথমেই আছেন অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর।নোয়াখালী সদর সুর্বণচর (২৭১) আসন থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী তিনি। যদিও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি। সে হিসেবে এবারও জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয় নীতিনির্ধারকদের পছন্দে তালিকায় রয়েছেন শাহিনুর বেগম সাগর।
শাহিনুর বেগম সাগর বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। এরআগে তিনি একই সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর ১৯৯৭ সাল থেকে ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করেন। একাধিক পদে তিনি দায়িত্ব পালন করেছেন। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন। শেখ হাসিনার পতনের আন্দোলন করতে গিয়ে তিনি অসংখ্য মামলার আসামী হন। জেল ও জুলুমের শিকার হয়েছেন তিনি। তবুও তিনি রাজপথে ছাড়েননি।বর্তমানে রাজনীতির পাশাপাশি বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করছেন তিনি। সেই সুবাদে ফ্যাসিস্ট আমলে নির্যাতিত নেতাকর্মীদের মামলায় পরিচালনা করেছেন শাহিনুর সাগর।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, শাহিনুর বেগম সাগরের মতো উচ্চশিক্ষিত এবং রাজপথের পরীক্ষিত নেত্রী সংসদে গেলে নারী অধিকার রক্ষা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর করোনাকালীন সময়ে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রসংশা অর্জন করেছেন। নানাভাবে আর্থিক সহযোগিতা করেছেন। তার চিকিৎসক স্বামীর সহযোগিতায় এলাকা দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। নারী সংরক্ষিত আসনে অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর সংসদ সদস্য হলে নোয়াখালীবাসীর ভাগ্য উন্নয়নে তিনি নিজেকে আরো বেশি নিয়োজিত করতে পারবেন।
অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর বলেন, “আমি বেড়ে ওঠা গ্রামে। সেখান থেকে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা। এছাড়া, বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য নেতাকর্মীদের যখন মামলা দিয়ে হয়রানি করা হতো। তখন ঢাকা থেকে তাদের সহযোগিতা করেছি।”
তিনি আরো বলেন, অন্তত সহস্রাধিক রাজনৈতিক মামলা লড়েছি৷ অর্থকষ্টে থাকা নেতাকর্মীদের অনেক সময় বিনামূল্যে আইনি সেবা দিয়েছি৷ তৃণমূল এখন আমাকে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দেখতে চায়। আমি সুযোগ পেলে ৩১ দফা ও নারীদের অগ্রগতিতে আরো বেশি কাজ করতে পারবো।
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকায় “লং মার্চ ফর জুলাই সনদ” কর্মসূচি পালিত, বিভিন্ন জেলা থেকে বিপুল মানুষের অংশগ্রহণ
জাতীয় নাগরিক পার্টি (NCP) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিভাগীয় বিপ্লবীদের নিয়ে বিশেষ ইফতার মাহফিল
রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা: সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ
তাবেদারি রাষ্ট্র বানানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না: নীলফামারীতে জামায়াত এমপি মাও: আব্দুস সাত্তার
গণতন্ত্রের পরিবর্তে শরিয়াহ আইন বাস্তবায়নের আহ্বান জান্নাতুন নাঈমের
আজ মঙ্গলবার নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা
সংরক্ষিত মহিলা আসন: আলোচনায় শাহিনুর বেগম সাগর
রায়গঞ্জ ধানগড়ায় মসজিদের জেনারেটর বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ
আইনশৃঙ্খলা ও বন রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন এমপি আবদুল হান্নান মাসউদ
অটোরিক্সা চালকদের চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল জেরে লালমনিরহাট ডিবির অভিযানে আটক সেই দুই চাঁদাবাজ
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে
বাউফলে ১১৫ কেন্দ্রে পৌঁছেছে ব্যালট ও ভোটের সরঞ্জাম:
বাউফল আদাবাড়িয়া ইউনিয়নে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের লা*শ উদ্ধার।
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব প্রার্থী ও জুলাই যোদ্ধা মমিন মিয়া (সিয়াম) এবং তার পরিবারের ওপর হামলা, লুটপাট ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে।
সাভার উপজেলার BPATC স্কুল এবং কলেজের অপজিট সাইডে ঢাকা আরিচা মহাসড়কের পাশে একজন
রায়গঞ্জে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
বগুড়া-৪ আসনে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করে সেখানে জুলাই যোদ্ধাদের অভিযুক্ত করার অপচেষ্টা চলছে। এই অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত ও
সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির ভিপি আয়নুল হকের বিজয়, সিরাজগঞ্জ-৪ এ জামায়াত প্রার্থীর জয়
পটুয়াখালী-২ বাউফল আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ৯৮৪৩৮ (পোষ্টাল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভোট প্রচারণা
রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভোট প্রচারণা
বিএনপির ইস্তেহারে মানসিক স্বাস্থ্য সেবায় গুরুত্ব
সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল মিছিল অনুষ্ঠিত
রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান, নেতৃত্বে ভি পি আইনুল হক
মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা