মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৭ পি.এম
অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী রাউজান শ্রী শ্রী রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দির-এর প্রধান পূজারী অমিত ভট্টাচার্য প্রতিবছর নিজস্ব ক্ষুদ্র আয়ের সঞ্চয় থেকে অসচ্ছল সনাতনী শিক্ষার্থীদের মাঝে বই-খাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।
জানা যায়, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই তিনি প্রায় ২০ থেকে ৩০ জন দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের হাতে প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা সামগ্রী তুলে দেন। সীমিত সামর্থ্য থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে তাঁর এই নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
অমিত ভট্টাচার্যের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ ও শ্রদ্ধা জানিয়েছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীমান সুমন দাশ গুপ্ত বলেন, সমাজে বিত্তবানদের পাশাপাশি এ ধরনের নীরব ও আন্তরিক সেবাই প্রকৃত মানবতার পরিচয় বহন করে।
পরিষদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিদিন অনেক অসচ্ছল সনাতনী ছাত্র-ছাত্রী বই-পুস্তক ও স্কুল-কলেজে ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তার জন্য তাদের দ্বারস্থ হয়। কিন্তু পর্যাপ্ত তহবিল না থাকায় সবার পাশে দাঁড়ানো সম্ভব হয় না, যা অত্যন্ত দুঃখজনক।
সমাজের সচ্ছল ও বিত্তবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মানবতার সেবায় এগিয়ে আসাই হোক আমাদের অঙ্গীকার। পরমেশ্বর ভগবানের শ্রীচরণে প্রার্থনা—সমাজে যাদের সামর্থ্য রয়েছে, তাদের মানবতাবোধ আরও জাগ্রত হোক এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সকলে এগিয়ে আসুন।
অবসরপ্রাপ্ত শিক্ষকের মানবিক আবেদন: অসুস্থ স্ত্রীকে বাঁচাতে অবসরকালীন কল্যাণ তহবিলের টাকা দ্রুত প্রদানের আহ্বান।:
দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সাম্রাজ্যে ফিরছে রাণী, সুন্দরবনে উদ্ধার হওয়া সেই বাঘিনী
গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা -২০২৬-২৭ অর্থ বছরের
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,*দৈনিক ক্রাইম লেটার পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হুদার* চাচা গোলাম মোস্তফা রাঢ়ী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন!!!
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত
গোপালগঞ্জ পাচুড়িয়া বেলি ব্রিজ ভেঙে গেছে
রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১
কর্ণফুলীতে পিকআপভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে প্রান গেল বাবা-ছেলের
মানবিক সেবা ও শিক্ষার আলো ছড়াতে ধনবাড়ীতে ‘আব্দুল মতিন হিরু মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও লাইব্রেরি’র শুভ উদ্বোধন
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর উপর ফেরিঘাটে দেশের প্রথম ক্যাবল স্টেইট সেতু নির্মাণের উদ্যোগ
নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গুরুদাসপুরে হাট ইজারা বিরোধ: প্রাণনাশের হুমকি ও চাঁদাদাবি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
নিখোঁজ সংবাদ: সিরাজগঞ্জের সৌরভের সন্ধান চায় পরিবার
লক্ষ্মীপুর আইনজীবী সমিতি ৬ পদে বিএনপি ও ৮ পদে আওয়ামী লীগের জয়, জামায়াত শূন্য
অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ
তিন ক্যাটাগরিতে আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ, সিরাজগঞ্জের ৫ জনের নাম অন্তর্ভুক্ত
সহযোগিতার আবেদন 🙏 গুরুপে এতগুলো মানুষ, কেউ কি একটু হাত বাড়িয়ে দিতে পারলেন না? ভাই ও বোনদের কাছে বিনীত অনুরোধ—এই ভাইটি
ফুলজোড় নদী দূষণে পরিবেশ বিপর্যয়: মাছের গণমৃত্যু, দূষণ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে রায়গঞ্জে মানববন্ধন
রায়গঞ্জে ধানগড়া হাই স্কুল মাঠে ছোটদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আলোকদিয়ায় “মাদক মুক্ত মহল্লা” গঠনে মাদক বিরোধী ঐক্যমত কমিটি
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জলঢাকা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন
১৪ বিজিবি কর্তৃক ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন সভাপতি আলী হায়দার আব্বাসী, সম্পাদক গোলাম মুক্তাদীর
সিরাজগঞ্জে বাসচাপায় নারী নিহত
বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে জবাই করে হত্যা
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কাহালু উপজেলা ফলাফল (বেসরকারি তথ্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ দায়িত্ব পালনরত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মোবাইল নম্বরসমূহ
বগুড়া সাতমাথা, ফতেআলী বাজার, রাজাবাজার, রেলগেট, চুরিপট্টি ও মাটিঢালি এলাকায় সাধারণ