মোঃ সামিনুর ইসলাম নীলফামারীঃ ০৩ আগষ্ট ২০২৬ ০৯:৩৩ পি.এম
নীলফামারীর জলঢাকায় জমি দখল, মিথ্যা মামলা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গোলনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সন্ত্রাসীদের চোখরাঙানি থেকে বাঁচতে এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
আজ সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চিড়াভিজা গোলনা গ্রামে ভুক্তভোগী পরিবারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জমি কিনেও মিলেনি দলিল, উল্টো মিলছে হুমকি
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৩ সালে মো. আমিনুর রহমানের কাছ থেকে বৈধভাবে জমি কিনে শতভাগ টাকা পরিশোধ করলেও সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলামের প্রভাবে আজ পর্যন্ত দলিল হস্তান্তর করা হয়নি। জমি রেজিস্ট্রি ও অধিকার চাইতে গেলে পরিবারের সদস্যদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
নারী ও শিক্ষার্থীদের ওপর নির্যাতন, পরিবার অবরুদ্ধ
ভুক্তভোগীরা অভিযোগ করেন, অন্যায়ের প্রতিবাদ করায় ভুক্তভোগীর স্ত্রী সুমাইয়া লতাকে মারধর করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীকে জিন্নার স্কুল বাজার এলাকায় একা পেয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা এসআই হাবিবের উপস্থিতিতেই আসামিরা পুনরায় হামলার হুমকি দেয়। বর্তমানে পরিবারটি নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।
এমনকি নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ফাতেমা তুজ জোহারাকে স্কুলে যাওয়া বন্ধের হুমকি ও গালাগালি করা হচ্ছে। এছাড়া আলী হোসেন, আব্দুল আলিম ও নুরজাহান বেগমের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবি অব্যাহত রয়েছে।
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও এলাকাজুড়ে ত্রাস
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হাসিনা সরকারের পতনের পর জহুরুল ইসলাম নিজেকে বড় নেতা দাবি করে এলাকায় বিচারক সেজে সাধারণ মানুষের ওপর জুলুম চালাচ্ছেন। বিবাদ মীমাংসার নামে সংসার ভেঙে অর্থ আত্মসাৎ এবং জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির বাস্তুভিটা দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপি ও উপজেলা সাবেক উপজেলা নেতৃবৃন্দ কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
৪ দফা দাবি
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ৪টি সুনির্দিষ্ট দাবি জানায়
১. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করা।
২. অভিযুক্ত জহুরুল ও তার সহযোগীদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা।
৩. ভুক্তভোগী পরিবার ও জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
৪. দলীয় শৃঙ্খলা রক্ষায় জহুরুল ইসলামকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার করা।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।