মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

নেত্রকোনায় ভুয়া কাগজপত্রে জমি দলিল করতে গিয়ে ধরা দলিল লেখক

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ৩১ জুলাই ২০২৬ ১১:০৬ এ.এম

নেত্রকোনায়

 

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনার মদন উপজেলায় ভুয়া কাগজপত্র দিয়ে জমির দলিল নিবন্ধনের চেষ্টার অভিযোগ মো. রহিছ মিয়া (৫৫) নামে এক দলিল লেখকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার মো. জাহিদ হাসান। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলিল-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার দুপুরে মদন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব রেজিস্ট্রার মো. জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত ২৮ জুন তাকে এই শোকজ করা হয়। তবে সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। অভিযুক্ত মো. রহিছ মিয়া মদন পৌরশহরের বাসিন্দা। তাঁর দলিল লেখক সনদ নম্বর-৪৪৭।

 

সংশ্লিষ্ট লোকজন ও সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রহিছ মিয়া ভুয়া কাগজপত্র দিয়ে একটি জমির প্রস্তুত করে নিবন্ধনের জন্য সাব- রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করেন। দলিলটি যাচাই-বাছাইয়ের সময় নামজারি ও বায়না দলিলের নকল পর্যালোচনায় দেখা যায়, দাখিল করা বায়না দলিলের নকলটি ভুয়া ও জাল। সেইসাথে পূর্ববর্তী দলিল বা উৎস দলিলটিও ভুয়া বলে প্রমাণিত হয়। এ বিষয়ে দলিল লেখক রহিছ মিয়া ও সংশ্লিষ্ট পক্ষদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে ২৮ জুন দলিল লেখক রহিছ মিয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তাকে আাগীম সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলিল মুসাবিদা, প্রস্তুত, লিখন, নিবন্ধনে সহায়তা, দলিলের নকল বা তথ্য সংগ্রহ এবং মূল দলিল সরবরাহসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, নোটিশ পাওয়ার পরও রহিছ মিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে তার চেম্বারে বসে সহকারীদের মাধ্যমে আগের মতোই দলিল-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

 

এ বিষয়ে জানতে চাইলে বুধবার অভিযুক্ত দলিল লেখক রহিছ মিয়া বলেন, জামির মালিকপক্ষ আমাকে যে কাগজপত্র দিয়েছে, সেই অনুযায়ী দলিল লিখে জমা দিয়েছিলাম। সেগুলো জাল কিনা জানতে পারেনি। এক্ষেত্রে আমার কোনো ভুল নেই।

তিনি বলেন, যথা সময়েই শোকজের জবাব দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী দলিল সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রয়েছি। উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসান বলেন, দলিল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় জমা দেন দলিল লেখক রহিছ মিয়া। কাগজপত্রে দেখে সন্দেহ হলে জেলা মহাফেজখানায় খোঁজ নিয়ে জানতে পারলাম জমাকৃত উৎস দলিলটি জাল। এক্ষেত্রে বায়না ও নামজারির কাগজপত্রও জাল পাওয়া গেছে। সংশ্লিষ্ট এসব কাগজপত্র যাচাই করে দলিল প্রস্তুত করার দায়িত্ব দলিল লেখকের। তাই তাকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, রহিছ মিয়া ইতিমধ্যে তিনি শোকজের জবাব দিয়েছেন। তার দেওয়া জবাবটি জেলা রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। এখনো তার বিষয়ে কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। তিনিই (জেলা রেজিস্ট্রার) এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। কোন প্রকার সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রহিছ মিয়াকে দলিল সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর

news image

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. 

news image

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

news image

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে  দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার 

news image

আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার

news image

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‎

news image

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।

news image

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক 

news image

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

news image

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা

news image

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ

news image

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

news image

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে   ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

news image

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

news image

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

news image

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।

news image

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন

news image

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

news image

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

news image

আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি

news image

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ 

news image

গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

news image

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু

news image

জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ

news image

রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক

news image

রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।

news image

গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

news image

গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক 

news image

রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল