কুমিল্লা প্রতিনিধি: ১৩ জুলাই ২০২৬ ০৯:৪৪ পি.এম
কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব উদযাপন
শব্দে শব্দে জীবন’ প্রতিপাদ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার অনন্য মিলনমেলা
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
দীর্ঘদিনের ধারাবাহিক সাহিত্যচর্চার গৌরবময় মাইলফলক স্পর্শ করলো কুমিল্লার জনপ্রিয় সাহিত্য সংগঠন ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রে আয়োজিত হয় সংগঠনটির শততম পর্ব উদযাপন অনুষ্ঠান। এবারের প্রতিপাদ্য ছিল ‘শব্দে শব্দে জীবন’।
শততম পর্ব উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারকের মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্মারকটির মূল্যায়ন, স্মৃতিচারণ, সাহিত্যচর্চার গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ্ মোহাম্মদ সেলিম বলেন, সাহিত্যচর্চা সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’কে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।
নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী বলেন, সাহিত্য মানুষকে কেবল জ্ঞানী নয়, সাহসী ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তোলে।
অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, সাহিত্য আড্ডা মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলা এবং চিন্তার বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রফেসর জামাল নাসের, এস. এস. খায়রুল আলম খসরু, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, অ্যাডভোকেট গোলাম ফারুক, ড. আবুল বাসার, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান, রীতা সরকার, অ্যাডভোকেট স্বর্ণ কমল নন্দী পলাশ, পীযুষ কুমার ভট্টাচার্য ও রীতা চক্রবর্তী। তাঁরা শততম পর্বকে কুমিল্লার সাহিত্য-সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। কুমিল্লার বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, কবি, লেখক, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিলেন ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র কর্ণধার হালিম আব্দুল্লাহ।
উপস্থিত অতিথিরা তাঁর সাংগঠনিক দক্ষতা, সাহিত্যপ্রেম এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় সম্পৃক্ত করার উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, সাহিত্য মানুষের বিবেক জাগ্রত করে, মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখে এবং সুস্থ সংস্কৃতি নির্মাণে কার্যকর ভূমিকা পালন করে। তারা আশা প্রকাশ করেন, ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’ ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কুমিল্লা থেকে সারা দেশে সাহিত্যচর্চার এই আলোকধারা আরও বিস্তৃ
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন