সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় ০৮ জুন ২০২৬ ১০:৫০ পি.এম
নেত্রকোনায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণচেষ্টা, দুজন কারাগারে
নেত্রকোনায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণচেষ্টা, দুজন কারাগারে
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় দুজনকে আটক করেছে এলাকাবাসী। এ সময় ভুক্তভোগী সোহরাব হোসেনকে উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হলে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মো. সিজন মিয়া (৩৫) ও মো. সুজাত মিয়া (৩৩)। এ ঘটনায় করা মামলায় সিজন মিয়া ও সুজাত মিয়াসহ সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের শাহিন মিয়া (৩২) এবং বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের লাক মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অপহৃত ব্যবসায়ী সোহরাব হোসেনের (২৮) বাড়ি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে। তিনি ওয়ারেছ আলীর ছেলে। নৈহাটী বাজারে তিনি মোবাইল ব্যাংকিং ও মনোহারি ব্যবসা করেন।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে নিজের দোকানে কাজ করছিলেন সোহরাব। এ সময় প্রতিবেশী মামুন মিয়া মোবাইলফোনে কল করে তাকে জানান, ‘তোর বাড়িতে ঝগড়া লেগেছে, তাড়াতাড়ি বাড়িতে আয়।’ খবর পেয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন সোহরাব। কিছুদূর যাওয়ার পর সিজন ও সুজাতসহ আরও কয়েকজন দুটি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করেন। তারা নিজেদের পুলিশ পরিচয় দেন এবং সোহরাবের নামে ওয়ারেন্ট আছে বলে হাতকড়া পরিয়ে তাকে তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার আমবাড়ি এলাকার একটি জঙ্গলে নিয়ে সোহরাবকে মারধর করা হয় এবং ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অপহরণকারীরা মামুন মিয়ার সঙ্গে মোবাইলফোনে কথা বলে বলে জানিয়েছে পুলিশ। এরপর সোহরাবকে নিয়ে অন্যত্র যাওয়ার জন্য রওনা হয় অপহরণকারীরা। পথে আমবাড়ি বাজারে পৌঁছালে মোটরসাইকেল থেকে নেমে চিৎকার দেন সোহরাব। বাজারের লোকজন ছুটে এলে ঘটনাটি জানানো হয়। পরে স্থানীয়রা সোহরাবকে উদ্ধার করে এবং সিজন ও সুজাতকে আটক করে।
অন্যদিকে ডিবি পুলিশ সেজে স্বর্ণকার ভাইদের অপহরণের চেষ্টা, গ্রামবাসীর ধাওয়ায় ৪ ডাকাত আটকডিবি পুলিশ সেজে স্বর্ণকার ভাইদের অপহরণের চেষ্টা, গ্রামবাসীর ধাওয়ায় ৪ ডাকাত আটক। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। রাতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক দুইজনকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হাতকড়া জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তাদের ব্যবহৃত মোটরসাইকেলেও ‘পুলিশ’ লেখা রয়েছে। এ বিষয়ে ওসি চম্পক দাম বলেন, “ওই দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-