মোঃ সিমান্ত তালুকদার সোহরাব হোসান ২৪ মে ২০২৬ ১১:৪২ পি.এম
রাজধানীর অন্যতম নান্দনিক জলাধার ও পরিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা হাতিরঝিল-কে প্লাস্টিক দূষণমুক্ত করতে ব্যতিক্রমধর্মী মেগা কর্মসূচি পালন করেছে সামাজিক ও পরিবেশবাদী
হাতিরঝিল প্লাস্টিক মুক্তকরণে 'প্রজেক্ট সেভেন্টিন'-এর কর্মসূচি
মোঃ সিমান্ত তালুকদার
সোহরাব হোসান
রাজধানীর অন্যতম নান্দনিক জলাধার ও পরিবেশগত গুরুত্বপূর্ণ এলাকা হাতিরঝিল-কে প্লাস্টিক দূষণমুক্ত করতে ব্যতিক্রমধর্মী মেগা কর্মসূচি পালন করেছে সামাজিক ও পরিবেশবাদী যুব প্ল্যাটফর্ম Project Seventeen। শুক্রবার (২২ মে) সকাল থেকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় পরিচালিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ও রোভার স্কাউট দলের ৫০-এর অধিক সদস্য অংশ নেন।
আয়োজকরা জানান, “হাতিরঝিল প্লাস্টিক মুক্তকরণ” শীর্ষক এই অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ওয়ান-টাইম প্লাস্টিক বোতল, কাপ, পলিথিনসহ বিভিন্ন পচনহীন বর্জ্য অপসারণ করা হয়। সংগৃহীত এসব বর্জ্য পরবর্তীতে নির্ধারিত ডাম্পিং জোনে হস্তান্তর করা হয়।
প্রজেক্ট সেভেন্টিনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নয়; বরং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের পরিবেশ রক্ষায় সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রজেক্ট লিড মর্তুজা শামস্ জিম বলেন,
“এটি কোনো সাধারণ পরিচ্ছন্নতা অভিযান নয়। বিশ্ব স্কাউট সংস্থার ‘Messengers of Peace (MoP)’ এবং ‘Scouts for SDGs’-এর মাঠপর্যায়ের বাস্তব প্রয়োগ এটি। হাতিরঝিল থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে আমরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করছি।”
তিনি আরও বলেন, স্কাউটিং কেবল ক্যাম্পিং বা প্যারেডে সীমাবদ্ধ নয়; বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশগত সংকট প্রতিরোধে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নারী স্কাউট ও রোভার সদস্যদের নেতৃত্ব ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন টেকনোলজি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও প্রজেক্টের ফিল্ড সেফটি লিড বলেন,
“তরুণীরা এখন পরিবেশগত সংকট মোকাবিলায় সামনের সারিতে কাজ করতে প্রস্তুত। আজকের কর্মসূচিতে নারী সদস্যদের সম্পূর্ণ নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।”
অন্যদিকে, মাঠপর্যায়ে জোনভিত্তিক কার্যক্রম ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ গ্লাস ও সিরামিকস ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও জোন ম্যানেজমেন্ট লিড জানান,
“সুশৃঙ্খলভাবে বর্জ্য অপসারণের জন্য পুরো এলাকাকে কয়েকটি কৌশলগত জোনে ভাগ করা হয়। বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরে একটি নির্দিষ্ট ‘বর্জ্য ফিল্টারিং ডাটা ম্যাট্রিক্স’ ব্যবহার করা হয়েছে।”
দিনব্যাপী কর্মসূচির শেষে অংশগ্রহণকারী স্কাউট ও রোভার সদস্যদের নিয়ে একটি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। পরে অফিশিয়াল মেগা গ্রুপ ফটোর মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন