এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ১৬ মে ২০২৬ ১১:৩৫ এ.এম
লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন
লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
চট্টগ্রামে লায়নিজমের বিকাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং গত ৬৮ বছর ধরে অনন্য অবদান রেখে চলেছে। একটি ক্লাব থেকে শুরু হয়ে বর্তমানে চট্টগ্রামে শতাধিক ক্লাবে লায়নিজমের বিস্তার ঘটেছে। এই ধারাবাহিকতা ভবিষ্যত নেতৃত্ব ধরে রাখবে। লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এ অভিমত ব্যক্ত করেন। ৫ মে(মঙ্গলবার) রাতে চট্টগ্রাম নগরীর সিনিয়র্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এবং ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঞা, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ এবং সিএলএফ চেয়ারম্যান লায়ন নাছির উদ্দিন চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন ৬৮তম চার্টার নাইট চেয়ারম্যান লায়ন এম সোহেল খাঁন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন।
বিশেষ অতিথির বক্তব্যে লায়ন কোহিনূর কামাল বলেন, এই ক্লাবের ঐতিহ্য অসাধারণ, যা এগিয়ে নেওয়াই আমাদের দায়িত্ব। লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, প্রাক্তনদের স্বপ্নকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তমান নেতৃত্বের। লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, লায়নিজমে ব্যক্তিগত কোনো বিষয় নেই, এটি সম্মান ও সেবার জায়গা।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। সমাজের কম সৌভাগ্যবান মানুষের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সদস্য ও প্রাক্তন গভর্নর লায়ন আসলাম চৌধুরীসহ প্রাক্তন গভর্নর নাজমুল হক চৌধুরী, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, এম মনজুর আলম এবং লায়ন কামরুন মালেক উপস্থিত ছিলেন।
বক্তারা মানবতার জয়, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসমুক্ত বিশ্ব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, সাগর ও পাহাড়বেষ্টিত চট্টগ্রাম প্রকৃতির এক অপরূপ লীলাভূমি, যেখানে ১৯৫৮ সালের ২ এপ্রিল বাংলাদেশে লায়ন্স কার্যক্রমের সূচনা করেন মরহুম লায়ন এম আর সিদ্দিকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন তপন কান্তি দত্ত ও লায়ন আয়েশা হক শিমু।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন