শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার। ১৭ এপ্রিল ২০২৬ ০৪:৩৯ পি.এম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার।
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রেসক্লাব-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমাজের অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাষ্ট্র, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলো একসাথে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হবে এবং ভূমিহীনদের জন্য স্থায়ী আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন না হলে কখনোই একটি সুন্দর ও উন্নয়নশীল বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বাংলা বছরের শুরুতেই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক খবরের সময়-এর প্রকাশক আব্দুল মান্নান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার দলিল-এর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খান, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এ. মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মিলিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান মিলু, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব শাহ কামাল সবুজ, লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, নিরাপদ ঢাকা উন্নয়ন সংগঠনের চেয়ারম্যান আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, দৈনিক সময়ের অর্থনীতি-এর সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড-এর সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন