আবু রায়হান, মণিরামপুর ১৫ এপ্রিল ২০২৬ ১১:২১ এ.এম
মণিরামপুরে তিন স্কুলে একই চিত্র: ডিজে নাচে প্রশ্নবিদ্ধ শিক্ষার পরিবেশ!
মণিরামপুরে তিন স্কুলে একই চিত্র: ডিজে নাচে প্রশ্নবিদ্ধ শিক্ষার পরিবেশ!
আবু রায়হান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে মহান স্বাধীনতা দিবসের আয়োজনে "পাপী পাপী" ডিজে গানের অশ্লীল নৃত্য প্রদর্শনী, ২০২৬ইং সালের মাধ্যমিক পর্যায়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বেহায়াপনা অঙ্গভঙ্গীতে "কুতকুতি মাইয়া" গানের তালে কুরুচিপূর্ণ দেহ দুলিয়ে বেশামাল নাচের ৩টি আলাদা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্য ভাইরাল হয়েছে। যা রিতিমতো জেলার গন্ডি পেরিয়ে দেশ ছাড়িয় অনলাইনে আলোড়ন সৃষ্টি করেছে। এ ৩ টি ভিডিও ফেইসবুক আইডি হতে বিভিন্ন সাংবাদ মাধমে ভিডিও নিউজ হিসাবে প্রচার প্রচারনায় দেশব্যাপী আলোচিত এ ঘঠনায় উপজেলা ব্যাপী বয়ে চলেছে সমালোচনার ঝড়। পোস্ট শেয়ারের লাইক কমেন্টসে উপজেলাব্যাপী ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহলের ব্যাক্তিবর্গ।
মণিরামপুর উপজেলার মধুপুর-বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়,শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় ও বালিয়াডাংগা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত ভাইরাল হওয়া আলাদা আলাদা ৩টি ভিডিওতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্নবিদ্ধ অসামাজিক কার্যকলাপের ব্যাপারে জানতে চাইলে তিন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের একই রকম দায়সারা বক্তব্যে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে গোটা শিক্ষা ব্যাবস্থা। ভাইরাল হওয়া ভিডিওর তথ্য মোতাবেক,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ই উদযাপনে উপজেলার মধুপুর-বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩১শে মার্চ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পর সন্ধার পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিযোগ উঠেছে ঐ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাইরে থেকে ভাড়া করে আনা হয়েছিল বিভিন্ন নৃত্য শিল্পীদের। উপস্থিত অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সামনে আগত নৃত্য শিল্পীরা মঞ্চে অর্ধ নগ্ন শরীরে "পাপী পাপী "ডিজে গানে নৃত্য পরিবেশন করলে স্থানীয় সুধীমহল আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে। তারপরও অশ্লীল নৃত্য বন্ধ না হলে স্থানীয় সচেতন মহল থানা পুলিশকে অবগত করলে প্রশাসনের হস্তক্ষেপে সে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। তবে ঐ অনুষ্ঠানের কয়েকটি ভিডিও স্থানীয়রা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে মুহূর্তে সে ভিডিও ছড়িয়ে পড়লে নানা রকম সমালোচনার সৃষ্টি হয়।
ঐ নগ্ন ভিডিও শেয়ার করে সৃথানীয় সচেতন মহলের কয়েকজন এর সঠিক ব্যবস্থার দাবী জানান। এ ঘঠনা জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিষ্ঠানের প্রধান মোঃ মহাসিন হোসেন দাবী করেন,তিনি কিছুই জানেন না।কোন পত্রিকায় এ প্রতিবেদক কর্মরত সে বিষয়ে তিনি একাধিক বার জিঙ্গাসা করে বলেন,এর আয়োজন কারা করেছে সে বিষয়ে আপনারা এসে তদারকি করে যান।
এ দিকে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে কুতকুতি মাইয়া শিরোনামের ডিজে গানে ছেলে-মেয়েদের টানাটানির বেহয়াপনার কয়েকটি ভিডিও সোস্যাল মিডিয়ায় আরেক সমালোনার জন্ম দিয়েছে। এ সমস্ত ভিডিও ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী সহ স্থানীয়রা স্ব স্ব ফেইসবুক আইডিতে শেয়ার করে সেখানেই ঐ প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে দায়িত্বশীল শিক্ষকদের দায়িত্বহীনতার সঠিক ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ ঘঠনায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের দায় এড়িয়ে জানান, আমরা প্রতিষ্ঠানে ছিলাম না। যা হয়েছে এটা স্বাভাবিক বলে তিনি দাবী করেন। অথচ,বিগত দিনে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক মোঃ এনামুল হকের বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ থাকলেও সে সময় একই ভাবে প্রধান শিক্ষক দায় এড়িয়ে সে সময়ও বিষয়টি স্বাভিক দেখতে বলেছিলেন।
স্থানীয়রা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার্থে এহেন অসামাজিক কার্যকলাপকে অসুস্থ্য শিক্ষা ব্যবস্থা বলে আক্ষায়িত করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়েছে।
বিতর্কে জড়িয়েছে উপজেলার বালিয়াডাংগা-খানপুর মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগ উঠেছে,আসন্ন এসএসসি বিদায়ী শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলের পরপরই মঞ্চে শুরু হয় অসভ্য উন্মাদন। যে উন্মাদনায় শিক্ষার্থীদের ডিজে গানে উচ্ছৃঙ্খলতা শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে,একদল উচ্ছৃঙ্খল যুবক হিন্দি ডিজে গানে মঞ্চ কাপিয়ে তুলছে।
বেহায়াপনা চরম আকার ধারন করে ঐ সমস্ত যুবকেরা মঞ্চের ব্যানারে পা দিয়ে সজোরে লাথি দিয়ে ব্যানার সহ নিচে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্চে! পরপরই আরেক দল মেয়েরা খোলা মঞ্চে বিভিন্ন ভঙ্গিতে নাচানাচি করছে। এ বিষয়ে অন্য ২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতো অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ তুহিন হোসেন জানালেন,আমি এসব কিছুই জানিনা। আমি ১০ মিঃ এর জন্য বাইরে গেছিলাম এসে দেখি বাইরের কয়েকজন যুবক এসে সব তচনচ করে ফেলেছে।
উপজেলায় কয়েক দিনের ব্যবধানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও সমাজ বিরোধী এহেন কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষা ব্যাবস্থা দিন গেলেই অধপতনের দিকে পতিত হচ্ছে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে সচেতন মহল।
সার্বিক বিষয়ে কথা হলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছে।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন