বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম ১০ এপ্রিল ২০২৬ ০৯:৫০ পি.এম
শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ৩ জন আটক, উদ্ধার ৪২ হাজার পিস
শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ৩ জন আটক, উদ্ধার ৪২ হাজার পিস
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের উখিয়ার শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি’র হাতে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন— টেকনাফ থানার উত্তর পাড়া (৮নং ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে গাড়িচালক মো. মাসুদ শরিফ (২২) এবং কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) ও মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।
মঙ্গলবার (১০ এপ্রিল ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে কালো ও খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলা থেকে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৩ জনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন