জেলা প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২৬ ১১:৫৪ পি.এম
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ ও ব্যাখ্যা
সম্প্রতি “NEWS বাংলা ২১” নামক একটি অনলাইন পোর্টালে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে “টেকনাফে ভিন্নাঙ্গিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম শুরু” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।
টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এই সংগঠনকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং বিভ্রান্তিকর। উক্ত সংবাদে যে দাবি করা হয়েছে টেকনাফে আওয়ামী লীগের কার্যক্রম কৌশলে পরিচালনার জন্য কোনো সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে-তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, টেকনাফ উপজেলা প্রেসক্লাব ১৩-১-২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এইচএম ফরিদুল আলম শাহীন এবং সাধারণ সম্পাদক এইচএম এরশাদ স্বাক্ষরিতভাবে এ প্রেসক্লাব গঠিত হয়। পরবর্তীতে ২ ডিসেম্বর ২০২৩ তারিখে গঠনতন্ত্র অনুযায়ী টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর স্বাক্ষরে কার্যকরী পরিষদ অনুমোদিত হয়।
সংগঠনের কিছু পদধারী সদস্য দীর্ঘদিন অনুপস্থিত ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। ফলে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করে কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।
দুঃখজনকভাবে, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান, যিনি সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছেন, তিনি ব্যক্তিগত ক্ষোভ ও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আরও কয়েকজন কুচক্রী মহল জড়িত রয়েছে বলে আমরা মনে করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গত ১ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মিলনমেলা উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সভাটি ছিল সম্পূর্ণ পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রিক।
আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য। একইসঙ্গে “নিউজ বাংলা ২১” কর্তৃপক্ষকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রকাশে:
টেকনাফ উপজেলা প্রেসক্লাব।
কাঠালিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তার বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ
ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি
বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আলহাজ্ব
দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে
আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
নীলফামারীর চড়াইখোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির মহোৎসব: জিম্মি সেবাগ্রহীতারা, নেপথ্যে দালাল-সিন্ডিকেট
নৌযান আর মানুষের কোলাহলে আবার কি ছুটবে নেত্রকোনার প্রাণ মগড়া নদী
খোলা বার্তায় সংবাদ প্রকাশের পর সাত দিনের ধার করা হুইলচেয়ারের পর এবার নিজের হুইলচেয়ার পেলেন রায়গঞ্জের আবুল কালাম
দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে মেম্বার প্রার্থী এস. এম. দেলোয়ার হোসেন
রাজাপুরের তৃণমূল নেতা-কর্মীরা "নাছিম সোহেল"-কে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেখতে চান
মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন
ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা
জেএফকে বিমানবন্দরে হাবিবুর রহমান সেলিম রেজাকে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির ফুলেল শুভেচ্ছা
গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি
বেলকুচিতে রাতের আঁধারে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ,প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ -
নেত্রকোনায় ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি
বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ
৩৭ বছর ধরে ব্যবসা, কখনো পঁচা মাংস বিক্রি করিনি — সংবাদ সম্মেলনে আরাদন মিয়া
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের অভিযোগে চার যুবক (আটক)
"ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-
শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না নেত্রকোনা সরকারি কলেজে,শিক্ষক মাত্র দুজন