বুধবার ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫

বরিশাল প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ০১:০০ পি.এম

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫ বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫

বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাংচুর চালিয়ে দোকানঘর উত্তোলনে বাঁধা ও পিটিয়ে ৫ জনকে আহত করেছে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুত্বর আহত অবস্থায় সাইদুল ইসলাম সজিব (২৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত সজিবের পিতা আবুল হোসেন খান জানান, শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে তাদের বসতবাড়ীর জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিতভাবে একই গ্রামের মৃত মোঃ রুস্তম আলী খানের পুত্র মোঃ মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট পুত্র সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও হামলায় তিনি, তার স্ত্রী, ভাই ও ভাবিসহ ৫ জন আহত হয়েছেন। 

 

এ ব্যাপারে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলেে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি

news image

কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

news image

আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত

news image

অসুস্থ শরীর নিয়ে চট্টগ্রামে জব্বারের বলিখেলায় টানা তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা হুমনার বাঘা শরীফ

news image

চৌহালীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র নদীভাঙন, মানববন্ধনকারীদের নামে মামলা

news image

ঝাড়ফুঁকের প্রলোভনে চট্টগ্রামে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাংবাদিক ও বৈদ্যসহ ৪ জন গ্রেফতার

news image

সিরাজগঞ্জে মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ৫ বছর বয়সী এক শিশু

news image

পালংখালীতে ইয়াবা কাণ্ড: রহস্য, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক

news image

প্রবাসীদের প্রতারণা রোধে বিশেষ সরকারি সেল গঠনের আহ্বান

news image

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাংচুর, আহত-৫